মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
The Daily Nasa News

দৌলতপুর বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট, অভিযান চালালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

মাসুদ রানা সুমন, করেসপন্ডেন্ট,দৌলতপুর, মানিকগঞ্জ।মানিকগঞ্জের দৌলতপুর বাজার বাসস্ট্যান্ডে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ মোটর সাইকেল সহ ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে দোকানের মালামাল ও বিভিন্ন সামগ্রী রেখে ব্যবসা পরিচালনা, সড়কের দুই পাশে দোকানের মালামাল টানিয়ে রাস্তা সংকুচিত করা এবং রাস্তার পাশে ব্যাটারী চালিত অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখার কারণে যান চলাচলে বিঘ্ন ও যানজটের সৃষ্টি হচ্ছে।প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী সহ স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেশি। এতে সড়কে তীব্র প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পাশাপাশি রাস্তার দুই পাশের দোকানদারদের ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা না করার জন্য সতর্কবার্তা দেওয়া হয়। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং বাজারের যানজট নিরসনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে দৌলতপুর বাজারে যানজট কমার পাশাপাশি পথচারীদের চলাচলে স্বস্তি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা।

দৌলতপুর বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট, অভিযান চালালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট