মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দৌলতপুরে পূজামণ্ডপে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা

মাসুদ রানা সুমন,করেসপন্ডেন্ট,দৌলতপুর মানিকগঞ্জ। 

মানিকগঞ্জের দৌলতপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।গতকাল রবিবার ১৮ ই অক্টোবর ২০২৬ ইং তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ,নিরাপত্তা পরিস্থিতি ও উৎসব উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের উপর গুরুত্বারোপ করেন।পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসব পালনের আহ্বান জানান।দৌলতপুরে পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসককে সার্বজনীন বেদান্ত মঠ ও উপজেলা কেন্দ্রীয় মন্দিরে বরণ করে নেন দৌলতপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুদেব সাহা।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ) মহরম আলী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম, পিপিএম, পিভিএম, আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানভীর আহমদ।

এ ছাড়া পরিদর্শনকালে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জেলা প্রশাসকের এ পরিদর্শনের মধ্য দিয়ে দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের বিষয়ে গুরুত্বের বিষয়টি উঠে আসে। শারদীয় দুর্গোৎসব যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিষয় : পূজা দৌলতপুর মানিকগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দৌলতপুরে পূজামণ্ডপে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

মাসুদ রানা সুমন,করেসপন্ডেন্ট,দৌলতপুর মানিকগঞ্জ। 

মানিকগঞ্জের দৌলতপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।গতকাল রবিবার ১৮ ই অক্টোবর ২০২৬ ইং তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ,নিরাপত্তা পরিস্থিতি ও উৎসব উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের উপর গুরুত্বারোপ করেন।পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসব পালনের আহ্বান জানান।দৌলতপুরে পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসককে সার্বজনীন বেদান্ত মঠ ও উপজেলা কেন্দ্রীয় মন্দিরে বরণ করে নেন দৌলতপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুদেব সাহা।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ) মহরম আলী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম, পিপিএম, পিভিএম, আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানভীর আহমদ।

এ ছাড়া পরিদর্শনকালে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জেলা প্রশাসকের এ পরিদর্শনের মধ্য দিয়ে দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের বিষয়ে গুরুত্বের বিষয়টি উঠে আসে। শারদীয় দুর্গোৎসব যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

The Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত