মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
The Daily Nasa News

খলেয়া ইউনিয়নে শ্রী শ্রী শ্যামা পূজা পরিদর্শন -উপজেলা বিএনপির সভাপতি মাসুদ রানা

আব্দুল কাহার সিদ্দিকী,রংপুর। রংপুর সদর উপজেলা, খলেয়া ইউনিয়নের সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা পরিদর্শন ও অর্থ প্রদান করেন রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি  শাহ্ মো. মাসুদ রানা ৷গতকাল খলেয়া ইউনিয়নের শ্রী শ্রী শ্যামাপূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন ৷এ সময় উপস্থিত ছিলেন খলেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ৷ উপজেলা বিএনপির সভাপতি মাসুদ রানা বলেন হিন্দু-মুসলিমের বন্ধন অটুট রেখে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে,বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা অব্যাহত থাকবে।

খলেয়া ইউনিয়নে শ্রী শ্রী শ্যামা পূজা পরিদর্শন -উপজেলা বিএনপির সভাপতি মাসুদ রানা