আব্দুল কাহার সিদ্দিকী,রংপুর।
রংপুর সদর উপজেলার,পাঁচ ইউনিয়নে মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ।বাম্পার ফলনের স্বপ্ন দেখছিলেন কৃষকরা। কিন্তু টানা দুই দিনের ভারী বৃষ্টিতে সেই স্বপ্নে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে। রংপুর সদর উপজেলার, পাঁচ ইউনিয়নের ডুবে গেছে আধাপাকা ও পাকা আমন ধান সহ বিভিন্ন সবজি। এমনকি আগেভাগে কেটে মাঠে রাখা ধানও পানির নিচে চলে গেছে।
গতকাল সদর উপজেলার ঘুরে দেখা যায় চারদিকে ধানের জমি বৃষ্টির পানিতে ডুবে আছে। পানিতে নেমে কৃষকরা ডুবে যাওয়া ধানের আঁটি উদ্ধারের চেষ্টা করছেন।কেউ পানির নিচ থেকে ধান তুলে আনছেন,আবার কেউ মাঠে কেটে রাখা ধান রক্ষায় ব্যস্ত। ফসল বাঁচাতে কৃষকদের এমন প্রাণান্তকর চেষ্টা যেন শেষ লড়াই।
মাঠজুড়ে এবার আমন ধানের বাম্পার ফলনের প্রত্যাশা ছিল কৃষকদের।পরিচর্যা ও পরিশ্রমের পর মাঠে সোনালি ধান দেখে তাদের মুখে ফুটেছিল হাসি। কিন্তু টানা বৃষ্টিতে সেই হাসি এখন হতাশায় রূপ নিয়েছে।
রংপুর সদর উপজেলার কৃষক জালাল বলেন দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকলে কাটা ও পাকা ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।কৃষক সালাম বলেন এত কষ্ট করে ফলানো ফসল চোখের সামনে পানিতে ডুবে গেল।ধার-দেনা করে ধান চাষ করেছিলেন। ভেবেছিলেন, ধান ঘরে তুলতে পারলে দেনা শোধ করবেন,পরিবারের খরচ মেটাবেন। কিন্তু এখন কীভাবে সেই ধারদেনা শোধ করবেন, তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন