মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর ২০২৬

যশোরে আওয়ামী লীগ কর্মী মেম্বার মঈনুর আটক

আটককৃত মঈনুর রহমান মেম্বার

মালিকুজ্জামান কাকা 

যশোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী মঈনুর রহমান মেম্বারকে আটক করেছে পুলিশ।আজ শনিবার সকাল ৮টার দিকে শহরের ধোপাখোলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মামলার অভিযোগে জানা গেছে গত ১ লা নভেম্বর ভোরে শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী জড়ো হয়ে সরকার বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি ও নাশকতার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় মো. শেখ শহিদসহ কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলার তদন্তে মঈনুর মেম্বরের সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ।

মঈনুর মেম্বারের পারিবারিক স্বজনরা জানান সে অনেক দিন ধরে রাজনীতি থেকে দূরে ছিল। সে ষড়যন্ত্রের শিকার। তবে কারা ষড়যন্ত্র করছে সে বিষয়ে তারা কিছু বলতে পারেননি।মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর উন নবী জানান আটক আসামি মঈনুর মেম্বার কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয় : রাজনীতি আওয়ামীলীগ যশোর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

যশোরে আওয়ামী লীগ কর্মী মেম্বার মঈনুর আটক

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

মালিকুজ্জামান কাকা 

যশোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী মঈনুর রহমান মেম্বারকে আটক করেছে পুলিশ।আজ শনিবার সকাল ৮টার দিকে শহরের ধোপাখোলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মামলার অভিযোগে জানা গেছে গত ১ লা নভেম্বর ভোরে শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী জড়ো হয়ে সরকার বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি ও নাশকতার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় মো. শেখ শহিদসহ কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলার তদন্তে মঈনুর মেম্বরের সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ।

মঈনুর মেম্বারের পারিবারিক স্বজনরা জানান সে অনেক দিন ধরে রাজনীতি থেকে দূরে ছিল। সে ষড়যন্ত্রের শিকার। তবে কারা ষড়যন্ত্র করছে সে বিষয়ে তারা কিছু বলতে পারেননি।মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর উন নবী জানান আটক আসামি মঈনুর মেম্বার কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

The Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত