মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক,প্রধান মাঝির কারাদণ্ড

সাদ্দাম হোসেন সাজ্জাদ। 

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের উত্তর দিকে সমুদ্রে অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, আহরণ নিষিদ্ধ হাঙর, ১০টি শাপলাপাতা মাছ ও প্রায় ৬০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটে থাকা ২০ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বোটটির প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।আজ সোমবার ২৩ শে নভেম্বর ২০২৬ ইং দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল রবিবার ২২ শে নভেম্বর ২০২৬ ইং বিকেল ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’। অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় পরিচালিত এ অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, আহরণ নিষিদ্ধ একটি হাঙর,১০টি শাপলা পাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ২০ জেলেকে আটক করেন কোস্ট গার্ডের সদস্যরা।

কোস্ট গার্ড জানায় অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণ সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে হাঙর ও শাপলাপাতা মাছের মতো বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব ঝুঁকির মুখে পড়ছে। এতে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাও বাধাগ্রস্ত হচ্ছে।

পরে কক্সবাজারের প্রবাসী কল্যাণ শাখা ও পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।অন্য ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযানে জব্দ করা সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। উদ্ধার করা হাঙর ও শাপলাপাতা মাছ এবং জব্দ করা ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সামুদ্রিক পরিবেশ, জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : অপরাধ চট্রগ্রাম সারাদেশ কক্সবাজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক,প্রধান মাঝির কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সাদ্দাম হোসেন সাজ্জাদ। 

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের উত্তর দিকে সমুদ্রে অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, আহরণ নিষিদ্ধ হাঙর, ১০টি শাপলাপাতা মাছ ও প্রায় ৬০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটে থাকা ২০ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বোটটির প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।আজ সোমবার ২৩ শে নভেম্বর ২০২৬ ইং দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল রবিবার ২২ শে নভেম্বর ২০২৬ ইং বিকেল ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’। অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় পরিচালিত এ অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, আহরণ নিষিদ্ধ একটি হাঙর,১০টি শাপলা পাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ২০ জেলেকে আটক করেন কোস্ট গার্ডের সদস্যরা।

কোস্ট গার্ড জানায় অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণ সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে হাঙর ও শাপলাপাতা মাছের মতো বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব ঝুঁকির মুখে পড়ছে। এতে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাও বাধাগ্রস্ত হচ্ছে।

পরে কক্সবাজারের প্রবাসী কল্যাণ শাখা ও পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।অন্য ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযানে জব্দ করা সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। উদ্ধার করা হাঙর ও শাপলাপাতা মাছ এবং জব্দ করা ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সামুদ্রিক পরিবেশ, জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

The Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত