মাসুদ রানা সুমন,করেসপন্ডেন্ট,দৌলতপুর,মানিকগঞ্জ।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী চারাখালীর ফনিন্দ্র হলদারের বাড়ির পূজামণ্ডপ সহ দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানভীর আহমদ। এ সময় সঙ্গে ছিলেন চকমিরপুর ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ আনন্দ মিয়া।মঙ্গলবার ২০ই অক্টোবর ২০২৬ ইং শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থার আওতায় সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হচ্ছে। এ নিরাপত্তা কার্যক্রমে আনসার ও ভিডিপির মোট ২৭৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানানো হয়েছে। এর মধ্যে পুরুষ সদস্য ১৯২ জন ও নারী সদস্যা ৮৬ জন।
মানিকগঞ্জ জেলার সম্মানিত জেলা কমান্ড্যান্ট জনাব আমিনুল ইসলাম পিপিএম,পিভিএম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়ের নির্দেশনায়,দৌলতপুর উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা জনাব তানভীর আহমদ এবং মাসুদ রানা সুমনের তত্ত্বাবধানে চারাখালী ফনিন্দ্র হলদারের বাড়ি শারদীয় দুর্গা পূজার নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা,দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আনসার ও ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হচ্ছে। এ সময় তিনি দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্নকরতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহবান জানান।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন