মাসুদ রানা সুমন, করেসপন্ডেন্ট,দৌলতপুর, মানিকগঞ্জ।
মানিকগঞ্জের দৌলতপুর বাজার বাসস্ট্যান্ডে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ মোটর সাইকেল সহ ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।
বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে দোকানের মালামাল ও বিভিন্ন সামগ্রী রেখে ব্যবসা পরিচালনা, সড়কের দুই পাশে দোকানের মালামাল টানিয়ে রাস্তা সংকুচিত করা এবং রাস্তার পাশে ব্যাটারী চালিত অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখার কারণে যান চলাচলে বিঘ্ন ও যানজটের সৃষ্টি হচ্ছে।প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী সহ স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেশি। এতে সড়কে তীব্র প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
পাশাপাশি রাস্তার দুই পাশের দোকানদারদের ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা না করার জন্য সতর্কবার্তা দেওয়া হয়। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং বাজারের যানজট নিরসনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে দৌলতপুর বাজারে যানজট কমার পাশাপাশি পথচারীদের চলাচলে স্বস্তি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন