মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
The Daily Nasa News

গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলী করা হয়েছে।গতকাল রবিবার ১৫ ই নভেম্বর ঢাকা রেঞ্জের ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।বদলিকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ুব আলী,কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।পত্রে জানানো হয় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ুব আলী,কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমাকে কিশোরগঞ্জ জেলায় বদলী করা হয়েছে।এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো: হাবীবুল্লহকে বদলী করা হয়।দিনভর বিক্ষোভ মিছিল,অগ্নিসংযোগ,বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর, গ্রামীণ ব্যাংকে আগুনসহ বিভিন্ন তান্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়।

গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি