বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কোটালিপাড়ায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল দু গ্রুপের সংঘর্ষ আহত ১০

মোঃ শাহ আলম মিয়া,কোটালিপাড়া,করেসপন্ডেন্ট,গোপালগঞ্জ।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিলে দু গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য কোটালিপাড়া হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। গত সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিন হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায় মিছিলে দাড়ানোকে কেন্দ্র করে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে অন্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় শফিকুল গ্রুপের পাচটি দোকান পাট ভাংচুর করে প্রতি পক্ষ। এ ব্যাপারে

মশিউর রহমান বলেন বিক্ষোভ মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছানোর পর জামায়াত নেতা মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। 

অন্যদিকে শফিকুল বলেন আমার বড় ভাই কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, আমি ছাত্রলীগ করি,আমার ভাই  রইচ আগামী হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, তাই মশিউর ইর্ষান্বিত হয়ে আমাদের উপর আগে হামলা করে,এতে আমি সহ কয়েকজন আহত হয়।আমাদের পাঁচটি দোকানঘরও ভাংচুর লুটপাট করেছে হামলা কারীরা। 

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্য নয়ন চন্দ্র দেবনাথ বলেন,দুই পক্ষের সংঘর্ষের কথা শুনেছি,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

বিষয় : রাজনীতি গোপালগঞ্জ সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কোটালিপাড়ায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল দু গ্রুপের সংঘর্ষ আহত ১০

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ শাহ আলম মিয়া,কোটালিপাড়া,করেসপন্ডেন্ট,গোপালগঞ্জ।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিলে দু গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য কোটালিপাড়া হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। গত সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিন হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায় মিছিলে দাড়ানোকে কেন্দ্র করে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে অন্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় শফিকুল গ্রুপের পাচটি দোকান পাট ভাংচুর করে প্রতি পক্ষ। এ ব্যাপারে

মশিউর রহমান বলেন বিক্ষোভ মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছানোর পর জামায়াত নেতা মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। 

অন্যদিকে শফিকুল বলেন আমার বড় ভাই কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, আমি ছাত্রলীগ করি,আমার ভাই  রইচ আগামী হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, তাই মশিউর ইর্ষান্বিত হয়ে আমাদের উপর আগে হামলা করে,এতে আমি সহ কয়েকজন আহত হয়।আমাদের পাঁচটি দোকানঘরও ভাংচুর লুটপাট করেছে হামলা কারীরা। 

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্য নয়ন চন্দ্র দেবনাথ বলেন,দুই পক্ষের সংঘর্ষের কথা শুনেছি,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

The Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত