মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগঃ প্রতিমন্ত্রী আমিনুল হক

সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ ৯ জন গ্রেফতার

জনগণের প্রত্যাশা পূরণ করেই স্থানীয় সরকার নির্বাচনে জিততে চাইঃ প্রতিমন্ত্রী আমিনুল হক

বিদেশগামী কর্মী প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সানজিদা ইসলাম তুলি

লাইফ সাপোর্টে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের ছেলে রোজান,ছেলেকে ফিরে পেতে দেশবাসীর কাছে বাবার আকুতি

শিক্ষার্থীদের বাড়িতে একটি করে গাছ লাগানোর আহবান প্রতিমন্ত্রী আমিনুল হকের

রাজধানীতে গত ২৪ ঘণ্টায়  ৪১৯ জনকে গ্রেফতার ও ৭১টি মামলা

রাজধানীতে রাইড শেয়ারিং চালকের হাতে তরুণী ধর্ষণের শিকার,গ্রেফতার দুই

রাজধানীর আগারগাঁওয়ে বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।  

রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ হয়েছেন।এদের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ও অপর জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।আজ শনিবার ৬ ই ডিসেম্বর ভোর সাড়ে ৪টার দিকে আগারগাঁও পাকা মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধকৃত ব্যাক্তিরা হলো শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মোঃ জলিল মিয়া (৫০),তার স্ত্রী আরনেজা বেগম (৪০),ছেলে আসিফ (১৯),সাকিব (১৬) মনিরা (১৭),নাতনি ইভা (৬) ও ফিরোজুল আলম। দগ্ধ মনিরা হচ্ছে আসিফের স্ত্রী।তাদের হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ের জামাই মোঃ আফরান জানান রাতে টিনশেড বাসায় ঘুমিয়ে ছিলেন পরিবারটির সাত সদস্য।ভোরের দিকে টিনশেড বাসাটিতে বিকট বিস্ফোরণ হয়।এতে ঐ ৭ জন দগ্ধ হন।এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বাসায় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।

চিকিৎসকরা জানান ৭ জনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাদের কার শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা পরে জানানো হবে।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন রাজধানীর আগারগাঁওয়ের ঘটনায় ফিরোজুল আলম নামে একজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মোঃ ফারুক জানান এই ঘটনায় ৬ জন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। 

বিষয় : আগুন রাজধানী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রাজধানীর আগারগাঁওয়ে বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।  

রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ হয়েছেন।এদের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ও অপর জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।আজ শনিবার ৬ ই ডিসেম্বর ভোর সাড়ে ৪টার দিকে আগারগাঁও পাকা মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধকৃত ব্যাক্তিরা হলো শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মোঃ জলিল মিয়া (৫০),তার স্ত্রী আরনেজা বেগম (৪০),ছেলে আসিফ (১৯),সাকিব (১৬) মনিরা (১৭),নাতনি ইভা (৬) ও ফিরোজুল আলম। দগ্ধ মনিরা হচ্ছে আসিফের স্ত্রী।তাদের হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ের জামাই মোঃ আফরান জানান রাতে টিনশেড বাসায় ঘুমিয়ে ছিলেন পরিবারটির সাত সদস্য।ভোরের দিকে টিনশেড বাসাটিতে বিকট বিস্ফোরণ হয়।এতে ঐ ৭ জন দগ্ধ হন।এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বাসায় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।

চিকিৎসকরা জানান ৭ জনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাদের কার শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা পরে জানানো হবে।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন রাজধানীর আগারগাঁওয়ের ঘটনায় ফিরোজুল আলম নামে একজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মোঃ ফারুক জানান এই ঘটনায় ৬ জন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। 

The Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত