নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ। রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি ক্লিনিক ভাঙচুরের প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।অয়াজ রবিবার ১৮ ই অক্টোবর আয়োজিত এ মানববন্ধনে ক্লিনিক ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।একই সঙ্গে ক্লিনিকটি পুনর্নির্মাণ,স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক রাখা এবং ঘটনার পেছনে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা জনস্বাস্থ্য ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে উদ্বেগ তৈরি করেছে।তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার এবং আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।বক্তারা আরও বলেন কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ভাঙচুর,দখলদারি কিংবা অনিয়মের অভিযোগ থাকলে তা আইনানুগ প্রক্রিয়ায় সমাধান করা প্রয়োজন।এ ধরনের ঘটনায় জড়িতদের পাশাপাশি যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদদ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাঁদের ভূমিকাও তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানান তাঁরা।মানববন্ধন থেকে রাড্ডা এমসিএইচ-এফপি ক্লিনিকের নিরাপত্তা নিশ্চিত করা,ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণ এবং চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করা হয়।অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি।সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিরাড্ডা এমসিএইচ-এফপি ক্লিনিক ভাঙচুরের ঘটনায় দায়ীদের শনাক্তকরণ,অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে ঘটনার সুষ্ঠু সমাধান হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।ত