মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : সোমবার, ১০ নভেম্বর ২০২৫

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগঃ প্রতিমন্ত্রী আমিনুল হক

সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ ৯ জন গ্রেফতার

জনগণের প্রত্যাশা পূরণ করেই স্থানীয় সরকার নির্বাচনে জিততে চাইঃ প্রতিমন্ত্রী আমিনুল হক

বিদেশগামী কর্মী প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সানজিদা ইসলাম তুলি

লাইফ সাপোর্টে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের ছেলে রোজান,ছেলেকে ফিরে পেতে দেশবাসীর কাছে বাবার আকুতি

শিক্ষার্থীদের বাড়িতে একটি করে গাছ লাগানোর আহবান প্রতিমন্ত্রী আমিনুল হকের

রাজধানীতে গত ২৪ ঘণ্টায়  ৪১৯ জনকে গ্রেফতার ও ৭১টি মামলা

রাজধানীতে রাইড শেয়ারিং চালকের হাতে তরুণী ধর্ষণের শিকার,গ্রেফতার দুই

রাজধানী ঢাকার সূত্রাপুরে সাইফ মামুন (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। 

প্রকাশ্য দিবালোকে রাজধানী ঢাকার সূত্রাপুরে সাইফ মামুন (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ সোমবার ১০ ই নভেম্বর বেলা ১১টার দিকে সূত্রাপুরের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ হত্যাকান্ড ঘটে।

নিহত সাইফ মামুন লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকার এস এম ইকবালের ছেলে।মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ গণমাধ্যমকে জানান বেলা ১১টার দিকে হঠাৎ হাসপাতালের সামনে গোলাগুলির ঘটনা ঘটে।পরে শব্দ শুনে সবাই হাসপাতালের মেইন গেটের সামনে এসে সাইফ মামুন নামের ঐ ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা।

ঐ সময় প্রথমে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেয়া হয়। তবে অবস্থার অবনতি হতে থাকলে সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক ব্যবসায়ী সাইফ মামুনকে মৃত ঘোষণা করেন।

নিহতের পূর্ব পরিচিত ফাইজুল হক অপু জানান বেলা ১১টার পর নিহত সাইফ মামুনের ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয়।এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে নিহতের পরিচয় শনাক্ত করেন।

এর আগে গাজীপুরে সাইফের সঙ্গে তার পরিচয় হয়েছিল বলেও জানান তিনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ফারুক জানান ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। সেই সাথে বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।

বিষয় : অপরাধ হত্যা রাজধানী রাজধানী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রাজধানী ঢাকার সূত্রাপুরে সাইফ মামুন (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৫

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। 

প্রকাশ্য দিবালোকে রাজধানী ঢাকার সূত্রাপুরে সাইফ মামুন (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ সোমবার ১০ ই নভেম্বর বেলা ১১টার দিকে সূত্রাপুরের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ হত্যাকান্ড ঘটে।

নিহত সাইফ মামুন লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকার এস এম ইকবালের ছেলে।মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ গণমাধ্যমকে জানান বেলা ১১টার দিকে হঠাৎ হাসপাতালের সামনে গোলাগুলির ঘটনা ঘটে।পরে শব্দ শুনে সবাই হাসপাতালের মেইন গেটের সামনে এসে সাইফ মামুন নামের ঐ ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা।

ঐ সময় প্রথমে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেয়া হয়। তবে অবস্থার অবনতি হতে থাকলে সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক ব্যবসায়ী সাইফ মামুনকে মৃত ঘোষণা করেন।

নিহতের পূর্ব পরিচিত ফাইজুল হক অপু জানান বেলা ১১টার পর নিহত সাইফ মামুনের ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয়।এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে নিহতের পরিচয় শনাক্ত করেন।

এর আগে গাজীপুরে সাইফের সঙ্গে তার পরিচয় হয়েছিল বলেও জানান তিনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ফারুক জানান ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। সেই সাথে বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।

The Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত