মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
The Daily Nasa News

রংপুরে ১নং খলেয়া ইউনিয়ন বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আব্দুল কাহার সিদ্দিকী রংপুর। আসন্ন ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ।রংপুর সদর উপজেলার ১নং খলেয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অদ্য শনিবার ২১ শে নভেম্বর ২০২৬ ইং এ উপলক্ষে আয়োজিত সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব শাহ মোঃ মাসুদ রানা।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আমজাদ হোসেন সরকার।সভায় সভাপতিত্ব করেন ১নং খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ কাওছার আলম শাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১নং খলেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন সাগর।সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করেন।এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের ফরম বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে রংপুর সদর উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভাটি ১নং খলেয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়।

রংপুরে ১নং খলেয়া ইউনিয়ন বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত