মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
The Daily Nasa News

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযানে দুই যুবক আটক,৬ মাসের কারাদণ্ড

রহমত আরিফ,ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও শহরের হঠাৎপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আজ মঙ্গলবার ১৭ ই নভেম্বর ২০২৬ ইং বিকেলে পরিচালিত এ অভিযানে আটক হন রবিউল ইসলাম (২৫) ও আশিক ইসলাম (২৪)।আটককৃত দুজনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার হঠাৎপাড়া এলাকায়, টাঙ্গন ব্রিজের পাশে।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুজনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।মাদক বিরোধী এ অভিযানের মাধ্যমে এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হলো।

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযানে দুই যুবক আটক,৬ মাসের কারাদণ্ড