মোঃ শাহ আলম মিয়া,করেসপন্ডেন্ট,কোটালিপাড়া,গোপালগঞ্জ। গোপালগঞ্জের কোটালিপাড়ায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে রিফাত বালি (১ মাস) নামক এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সে পাশবর্তী আগৈলঝাড়ার আমবৌলা গ্রামের মোতাফিজুর রহমান বালির ছেলে।এ ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর মা। আজ সোমবার দুপুরে উপজেলার কুরপালা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।পারীবারিক সূত্রে জানা যায়, মা রীয়া আক্তার শিশু পূত্রকে কোটালিপাড়া হাসপাতালে চিকিৎসা শেষে বাবার বাড়ি পূর্ণবতী গ্রামে যাওয়ার সময় ঘটনা স্থলে পৌছালে ভ্যানের চাকায় বোরকা পেচিয়ে কোলের সন্তান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।পথ চারীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশু রীফাতকে মৃত ঘোষনা করেন।