মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে ৭ নভেম্বরের অনুষ্ঠান নিয়ে বিতর্ক,জেলা প্রশাসককে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

জয়পুরহাটে ৭ নভেম্বরের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, জেলা প্রশাসককে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

মোঃ সুমন মন্ডল,কালাই,জয়পুরহাট। 

জয়পুরহাটে ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভাকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রতিবাদে জেলা প্রশাসকের অপসারণ দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,জয়পুরহাট জেলা শাখা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে অপসারণের দাবি জানিয়ে অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।অদ্য শনিবার ৭ ই নভেম্বর রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলামের ফেসবুক পোস্টে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভার মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ছবি না থাকায় অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।পরবর্তীতে এক বক্তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে বারবার "জাতির পিতা" হিসেবে সম্বোধন করার সময় জেলা প্রশাসকের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে জেলা ছাত্রদল।

এসব ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করে সংগঠনটি।একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে অপসারণের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় প্রকাশিত ওই বিবৃতিতে স্বাক্ষর করেন সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম। মুঠোফোনে জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ সংবাদ বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, শনিবার ৭ ই নভেম্বর ২০২৬ ইং জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে প্রথম দফায় হট্টগোল সৃষ্টি হয়।পরে ব্যানারে তাঁর ছবি সংযুক্ত করা হলে অনুষ্ঠান শুরু হয়। তবে এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে পুনরায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।ঘটনার পর জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।এদিকে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিষয় : রাজশাহী জয়পুরহাট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে ৭ নভেম্বরের অনুষ্ঠান নিয়ে বিতর্ক,জেলা প্রশাসককে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ সুমন মন্ডল,কালাই,জয়পুরহাট। 

জয়পুরহাটে ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভাকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রতিবাদে জেলা প্রশাসকের অপসারণ দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,জয়পুরহাট জেলা শাখা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে অপসারণের দাবি জানিয়ে অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।অদ্য শনিবার ৭ ই নভেম্বর রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলামের ফেসবুক পোস্টে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভার মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ছবি না থাকায় অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।পরবর্তীতে এক বক্তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে বারবার "জাতির পিতা" হিসেবে সম্বোধন করার সময় জেলা প্রশাসকের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে জেলা ছাত্রদল।

এসব ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করে সংগঠনটি।একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে অপসারণের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় প্রকাশিত ওই বিবৃতিতে স্বাক্ষর করেন সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম। মুঠোফোনে জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ সংবাদ বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, শনিবার ৭ ই নভেম্বর ২০২৬ ইং জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে প্রথম দফায় হট্টগোল সৃষ্টি হয়।পরে ব্যানারে তাঁর ছবি সংযুক্ত করা হলে অনুষ্ঠান শুরু হয়। তবে এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে পুনরায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।ঘটনার পর জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।এদিকে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

The Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত