মোঃ সুমন মন্ডল,জয়পুরহাট।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশী মোস্তাক আহমাদ সিদ্দিকী রিপনের সমর্থনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী প্রস্তুতি,সাংগঠনিক ঐক্য এবং এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
শুক্রবার ৬ ই নভেম্বর বিকেল ৩টায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাঁচগ্রাম (দামপাড়া) এলাকায় এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল বারীক প্রামাণিক। সম্মেলনে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মোস্তাক আহমাদ সিদ্দিকী রিপন বলেন ২০১৬ ইং সালে বিএনপি তাঁকে পুনট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিয়েছিল।দলের কঠিন সময়ে বিএনপি তাঁর প্রতি যে ভালোবাসা ও আস্থা প্রকাশ করেছিল,তা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি আশা প্রকাশ করেন এবারও দল তাঁর অতীত রাজনৈতিক ভূমিকা, ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ড বিবেচনা করে পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তাঁর ওপর আস্থা রাখবে এবং দলীয় মনোনয়ন দেবে।
তিনি আরও বলেন দলীয় মনোনয়ন পেলে ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে চান। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সম্মেলনে বক্তারা বলেন ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশা বাস্তবায়নে জনসম্পৃক্ত নেতৃত্বের প্রয়োজন। এ সময় তাঁরা দলীয় ঐক্য সুসংহত করা এবং আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারের উপর গুরুত্বারোপ করেন।কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দক্ষিণ পাঁচগ্রাম (দামপাড়া) এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন