মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : বুধবার, ১১ মার্চ ২০২৬

নওগাঁয় গ্যারেজে ডাকাতি,পুলিশ সুপারের তত্ত্বাবধানে গাইবান্ধায় দুই ডাকাত গ্রেফতার

পাঁচ লাখ টাকা যৌতুক চেয়ে মারধর, হত্যার চেষ্টা-পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীর মামলা

সুপার সনির বাসে জাল কাগজপত্রের অভিযোগ,দুই বাসের তথ্য উঠে এলো ক্যামেরায়

নাড়ুর নাম করে কুরিয়ার সার্ভিসে আসলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪জন গ্রেফতার,২টি মাটি ভর্তি ট্র‍্যাক্টর জব্দ 

কোতয়ালী থানা পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ আটক এক

আইনের জালে ধরা পড়ল খুনি-মোহাম্মদপুরে দন্ডপ্রাপ্ত আসামি আটক

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে নেশা জাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক এক

মোঃ শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি অভিযানে একজনকে আটকসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ বুধবার ১১ ই মার্চ গভীর রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুইটি অভিযান চালানো হয়।এর মধ্যে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়।এ সময় মোঃ আলীম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।তিনি শিবগঞ্জ উপজেলার চকসিরামপুর গ্রামের বাসিন্দা।আটক ব্যক্তির কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

অন্যদিকে একই রাতে চকপাড়া বিওপি’র একটি টহল দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ ও ৩ হাজার ১৭০ পিস ট্যাবলেট জব্দ করে।পরে আটক ব্যক্তিসহ জব্দ করা মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম,বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ জন আসামিকে আটকসহ প্রায় ৪ হাজার ৬০০ বোতল বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

বিষয় : অপরাধ বিজিবি সারাদেশ চাপাইনবাবগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে নেশা জাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক এক

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

মোঃ শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি অভিযানে একজনকে আটকসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ বুধবার ১১ ই মার্চ গভীর রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুইটি অভিযান চালানো হয়।এর মধ্যে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়।এ সময় মোঃ আলীম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।তিনি শিবগঞ্জ উপজেলার চকসিরামপুর গ্রামের বাসিন্দা।আটক ব্যক্তির কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

অন্যদিকে একই রাতে চকপাড়া বিওপি’র একটি টহল দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ ও ৩ হাজার ১৭০ পিস ট্যাবলেট জব্দ করে।পরে আটক ব্যক্তিসহ জব্দ করা মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম,বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ জন আসামিকে আটকসহ প্রায় ৪ হাজার ৬০০ বোতল বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

The Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত