মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
Daily Nasa News

রংপুর

আইন-শৃঙ্খলা রক্ষায় হাজীরহাট পুলিশের অভিযান,ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় পুলিশের নিয়মিত ওয়ারেন্ট তামিল অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার ১৫ ই সেপ্টেম্বর রাত ১টার দিকে হাজীরহাট থানাধীন জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তি হলেন মোঃ রুবেল মিয়া (পিতা-বেলাল হোসেন),তিনি জগদীশপুর এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি, রংপুরের নির্দেশনা অনুযায়ী হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারসহ নিয়মিত অভিযান পরিচালনা করছিল। এরই ধারাবাহিকতায় এসআই (নিরস্ত্র) ফারহান কাজীর নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ মজিবুর রহমান ও এএসআই (নিরস্ত্র) মোঃ শাহিনুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।অভিযানকালে সিআর-১৬৭৩/২৪, দায়রা-২৫/২৬ মামলার গ্রেফতারি ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রুবেল মিয়াকে জগদীশপুরে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।হাজীরহাট থানা পুলিশের এমন নিয়মিত ওয়ারেন্ট তামিল অভিযান এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা। পুলিশের ধারাবাহিক তৎপরতায় অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধও বৃদ্ধি পাচ্ছে।এদিকে অভিযানকে কেন্দ্র করে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষায় হাজীরহাট পুলিশের অভিযান,ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার