মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
The Daily Nasa News

নির্বাচন

ঢাকা ১৪ আসনে অন্তর্ভুক্ত ১০ নং ওয়ার্ডে তরুণ নেতৃত্বের প্রত্যাশা,কাউন্সিলর পদে প্রার্থী রিজভী আহমেদ দীপ্ত

নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন রিজভী আহমেদ দীপ্ত।তিনি ১০ নং ওয়ার্ডের কৃতি সন্তান ও সকলের পরিচিত মুখ হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।রিজভী আহমেদ দীপ্ত আন্দোলন-সংগ্রামের অগ্রভাগের একজন সৈনিক হিসেবে পরিচিত।বিভিন্ন সময় আন্দোলনে অংশগ্রহণের কারণে তিনি কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানা যায়। ছাত্ররাজনীতিতে সক্রিয় এই তরুণ নেতা বর্তমানে দারুস সালাম থানা ছাত্রদলের অন্যতম যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।মেধাবী ও পরিশ্রমী এই ছাত্রনেতা তরুণ প্রজন্মের কাছে একজন অনুপ্রেরণার নাম। স্থানীয়দের সাথে নিয়মিত যোগাযোগ ও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচিত হলে ১০ নং ওয়ার্ডকে একটি আধুনিক,বাসযোগ্য ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে সকলের দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।এলাকাবাসীর আশা,তরুণ এই নেতৃত্ব আগামী দিনে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 ঢাকা ১৪ আসনে অন্তর্ভুক্ত  ১০ নং ওয়ার্ডে তরুণ নেতৃত্বের প্রত্যাশা,কাউন্সিলর পদে প্রার্থী রিজভী আহমেদ দীপ্ত