মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
The Daily Nasa News

আইন-আদালত

১০০ টাকায় গরুর মাংস আর ভাত বিক্রেতা ফেসবুকে ভাইরাল হওয়া মিজান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।রাজধানীর আগারগাঁওয়ে ১০০ টাকায় গরুর মাংস আর ভাত বিক্রি করে ফেসবুকে ভাইরাল হওয়া মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।অদ্য রবিবার ৯ ই আগস্ট দুপুরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তার হোটেলে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি কাজে বাধা দেন।এ সময় ঘটনাস্থলে থাকা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।কাফরুল থানার সার্ভিস ডেলিভারি অফিসার (এসডিও) এএসআই নাজমা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।পরে তাকে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে। তবে এখনো তাকে থানায় হস্তান্তর করা হয়নি।নাজমা আখতার বলেন  ভ্রাম্যমাণ আদালতে তার বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে,তা এখনো জানা যায়নি।

১০০ টাকায় গরুর মাংস আর ভাত বিক্রেতা ফেসবুকে ভাইরাল হওয়া মিজান গ্রেফতার