বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
The Daily Nasa News

নলডাঙ্গায় বালাইনাশক সংগঠনের কমিটি গঠন সভাপতি জামাল সাধারণ সম্পাদক পাপেল

ইউসুফ হোসেন,করেসপন্ডেন্ট,নাটোর। নলডাঙ্গা উপজেলা বালাইনাশক ব্যবসায়ী সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জামাল হোসেন কমিশনার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ পাপেল তালুকদার।আজ সকাল ১০ ঘটিকায় উপজেলা রেজিস্ট্রারী অফিসে আলহাজ্ব আনিছুর রহমানের সভাপতিত্বে এই কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কৃষি উন্নয়ন ও ব্যবসায়ী ঐক্য বজায় রাখার লক্ষ্য নিয়ে গঠিত এই সংগঠনটি উপজেলা পর্যায়ে বালাইনাশক ব্যবসার মান উন্নয়ন,কৃষকদের সেবা বৃদ্ধি এবং সুষ্ঠু ব্যবসা পরিচালনায় কাজ করবে বলে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।সভাপতি মোঃ জামাল হোসেন বলেন "আমরা একসাথে কাজ করে কৃষকদের সঠিক পরামর্শ ও মানসম্মত পণ্য পৌঁছে দিতে চাই" সাধারণ সম্পাদক মোঃ পাপেল তালুকদার বলেন “ব্যবসায়ীদের ঐক্যই আমাদের শক্তি-এই সংগঠনের মাধ্যমে আমরা সবাই মিলে কৃষি উন্নয়নে অবদান রাখব"।নবগঠিত কমিটির সদস্যরা আশা প্রকাশ করেছেন এই সংগঠন নলডাঙ্গা উপজেলার কৃষিখাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নলডাঙ্গায় বালাইনাশক সংগঠনের কমিটি গঠন সভাপতি জামাল সাধারণ সম্পাদক পাপেল