মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ
মোঃ আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর। রংপুর-সৈয়দপুর মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ প্রতিদিন কাজ করে যাচ্ছেন।মহাসড়কে যানজট নিরসনে এবং শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারাগঞ্জ হাইওয়ে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন রংপুর-সৈয়দপুর মহাসড়কে কোন যানজট না হয় তাই হাইওয়ে পুলিশ রয়েছে ৷(ওসি) মোস্তাফিজুর রহমান আরো বলেন রংপুর–সৈয়দপুর মহাসড়কে বৃষ্টির পানির সময় গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে বলেন চালকদের।