মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগঃ প্রতিমন্ত্রী আমিনুল হক

সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ ৯ জন গ্রেফতার

জনগণের প্রত্যাশা পূরণ করেই স্থানীয় সরকার নির্বাচনে জিততে চাইঃ প্রতিমন্ত্রী আমিনুল হক

বিদেশগামী কর্মী প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সানজিদা ইসলাম তুলি

লাইফ সাপোর্টে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের ছেলে রোজান,ছেলেকে ফিরে পেতে দেশবাসীর কাছে বাবার আকুতি

শিক্ষার্থীদের বাড়িতে একটি করে গাছ লাগানোর আহবান প্রতিমন্ত্রী আমিনুল হকের

রাজধানীতে গত ২৪ ঘণ্টায়  ৪১৯ জনকে গ্রেফতার ও ৭১টি মামলা

রাজধানীতে রাইড শেয়ারিং চালকের হাতে তরুণী ধর্ষণের শিকার,গ্রেফতার দুই

রাত জেগেও ছুটবে মেট্রোরেল-যাত্রীদের জন্য বাড়ল সময়সীমা

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।  

রাজধানীর মেট্রোরেল সেবায় বড় পরিবর্তনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। চলতি মে মাসের শেষ দিকে অথবা পবিত্র ঈদুল আজহার পর ঢাকার মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ানো হতে পারে।বিশেষ করে রাতের সেবায় ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।এ লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলছে।পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি ঘোষণা করা হবে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে নতুন পরিকল্পনা অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী দিনের শেষ মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চালানোর চিন্তা করা হচ্ছে।বর্তমানে এই রুটে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে।অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়ার সম্ভাব্য সময় ধরা হয়েছে রাত ১০টা ১০ মিনিট,যেখানে এখন শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়।

তবে সকালের সূচিতে আপাতত কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই।বর্তমানে উত্তরা থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে উত্তরাগামী প্রথম ট্রেন সকাল সোয়া ৭টায় যাত্রা শুরু করে।শুধু সময় বাড়ানোই নয়, দুই ট্রেনের মধ্যবর্তী ব্যবধানও কমানোর পরিকল্পনা রয়েছে। এখন ব্যস্ত সময়ে (পিক আওয়ারে) এক ট্রেনের পর আরেক ট্রেন আসতে পাঁচ মিনিট লাগে।নতুন সূচি চালু হলে এই ব্যবধান কমে সাড়ে ৪ মিনিটে নামবে।অর্থাৎ প্রতি আধা মিনিট কমিয়ে আরও ঘন ঘন ট্রেন চালানোর লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ।

বর্তমানে ছুটির দিন ছাড়া ব্যস্ত সময়ে পাঁচ মিনিট এবং অফপিক আওয়ারে ৭ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলাচল করে। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে পিক আওয়ারে যাত্রীদের অপেক্ষার সময় আরও কমবে।ডিএমটিসিএল জানায় বর্তমানে প্রতিদিন মোট ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে। রাতের সেবা বাড়ানো হলে ট্রিপ সংখ্যাও বাড়বে।এখন উত্তরা থেকে মতিঝিল রুটে পরিচালনার জন্য ২৪ সেট ট্রেন রয়েছে,প্রতিটি সেটে আছে ছয়টি কোচ।বর্তমানে পিক আওয়ারে ১২ সেট ট্রেন চলাচল করলেও নতুন পরিকল্পনায় তা বাড়িয়ে ১৪ সেট করা হতে পারে।

কর্তৃপক্ষের ভাষ্য প্রযুক্তিগতভাবে সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চালানোর সক্ষমতা রয়েছে।প্রকল্পের প্রাথমিক পরিকল্পনাতেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল পরিচালনার ধারণা ছিল।তবে জনবল সংকটের কারণে ধাপে ধাপে সময়সীমা বাড়ানো হচ্ছে।ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম জানিয়েছেন রাতে উভয় দিকেই চলাচলের সময় বাড়ানোর বিষয়ে পরীক্ষা চলছে।চূড়ান্ত সময়সূচি ও বাস্তবায়নের তারিখ নির্ধারণ করবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

উল্লেখ্য ২০২২ ইং সালের ২৮ শে ডিসেম্বর ঢাকায় প্রথম মেট্রোরেল চালু হয় উত্তরা থেকে আগারগাঁও রুটে।পরে ধাপে ধাপে সম্প্রসারণের মাধ্যমে ২০২৩ ইং সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত সব স্টেশন যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

বিষয় : রাজধানী মেট্ররেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রাত জেগেও ছুটবে মেট্রোরেল-যাত্রীদের জন্য বাড়ল সময়সীমা

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত