মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

নয়াপল্টনে কর্মচাঞ্চল্য,বিএনপির শ্রমিক সমাবেশে ভিড়

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।

রাজধানীর নয়াপল্টনে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু হয়েছে। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।আজ শুক্রবার ১ লা মে দুপুর ২.৩০ মিনিটের দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।এর আগে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নেতাকর্মীদের সমবেত করা হয়।

সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন।শ্রমিক দলের এই আয়োজনে পুরুষ কর্মীদের পাশাপাশি কর্মজীবী নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এদিকে সমাবেশস্থল ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ,র‌্যাব,বিজিবি,ডিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাখা হয়েছে অগ্নিনির্বাপক ব্যবস্থাও।বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।

বিষয় : রাজনীতি বিএনপি দিবস শ্রমিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নয়াপল্টনে কর্মচাঞ্চল্য,বিএনপির শ্রমিক সমাবেশে ভিড়

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।

রাজধানীর নয়াপল্টনে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু হয়েছে। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।আজ শুক্রবার ১ লা মে দুপুর ২.৩০ মিনিটের দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।এর আগে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নেতাকর্মীদের সমবেত করা হয়।

সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন।শ্রমিক দলের এই আয়োজনে পুরুষ কর্মীদের পাশাপাশি কর্মজীবী নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এদিকে সমাবেশস্থল ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ,র‌্যাব,বিজিবি,ডিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাখা হয়েছে অগ্নিনির্বাপক ব্যবস্থাও।বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।

The Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত