মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

 ঢাকা ১৪ আসনে অন্তর্ভুক্ত  ১০ নং ওয়ার্ডে তরুণ নেতৃত্বের প্রত্যাশা,কাউন্সিলর পদে প্রার্থী রিজভী আহমেদ দীপ্ত

নাটোর-১ আসন,বিএনপির জয়,জামানত হারাচ্ছেন ৭ প্রার্থী

বরগুনার হাড্ডাহাড্ডি লড়াই করে জয় পেয়েছেন বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী

পটুয়াখালী-৪ আসনে বিএনপি'র এবিএম মোশাররফ হোসেন বিশাল ব্যবধানে বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার-২ সংসদীয় আসনে হাড্ডাহাড্ডি লড়াই,জয় পেয়েছেন বিএনপি ‎

নওগাঁর ৬'টি আসনের পাঁচটিতে বিএনপি প্রার্থী ও একটিতে জামায়াতের প্রার্থী বিজয়

রংপুরে ৬ টি সংসদ আসনের নির্বাচিত বিজয়ীদের নাম ও ফলাফল

যে ভোট কেন্দ্রে শুধু নারীরাই দায়িত্বে থাকবেন

গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উৎসবে পরিণত হবে, ফাওজুল কবির খান

মনোয়ারুল ইসলাম,রংপুর।

আগামী ১২ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসবে পরিণত হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান।দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের চইন খইরপাড়া এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় দিনাজপুর জেলা তথ্য অফিস এ বৈঠকের আয়োজন করে।

ফাওজুল কবির খান বলেন ঈদ বা পূজার মতো উৎসবের আমেজে মানুষ ভোট কেন্দ্রে যাবে। নির্ভয়ে ও বিনা বাধায় সবাই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।অতীতের মতো ভোটদানে বাধা বা ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, জনগণের রায়ই প্রতিফলিত হবে। জয়ী ও পরাজিত উভয় পক্ষই গণতান্ত্রিক আচরণ প্রদর্শন করবে।গণভোট প্রসঙ্গে উপদেষ্টা বলেন এবারের গণভোট হবে সংস্কারমূলক। এর মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ গড়ে ওঠার পথ সুগম হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেন দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই প্রত্যেক নাগরিকের ভোট দেওয়া উচিত। তিনি গণভোটের চারটি প্রশ্ন, সংস্কারের বিষয় এবং ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রেজানুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উঠান বৈঠকে সাংবাদিকসহ পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

বিষয় : রংপুর নির্বাচন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উৎসবে পরিণত হবে, ফাওজুল কবির খান

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

মনোয়ারুল ইসলাম,রংপুর।

আগামী ১২ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসবে পরিণত হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান।দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের চইন খইরপাড়া এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় দিনাজপুর জেলা তথ্য অফিস এ বৈঠকের আয়োজন করে।

ফাওজুল কবির খান বলেন ঈদ বা পূজার মতো উৎসবের আমেজে মানুষ ভোট কেন্দ্রে যাবে। নির্ভয়ে ও বিনা বাধায় সবাই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।অতীতের মতো ভোটদানে বাধা বা ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, জনগণের রায়ই প্রতিফলিত হবে। জয়ী ও পরাজিত উভয় পক্ষই গণতান্ত্রিক আচরণ প্রদর্শন করবে।গণভোট প্রসঙ্গে উপদেষ্টা বলেন এবারের গণভোট হবে সংস্কারমূলক। এর মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ গড়ে ওঠার পথ সুগম হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেন দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই প্রত্যেক নাগরিকের ভোট দেওয়া উচিত। তিনি গণভোটের চারটি প্রশ্ন, সংস্কারের বিষয় এবং ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রেজানুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উঠান বৈঠকে সাংবাদিকসহ পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

The Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত