প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযানে দুই যুবক আটক,৬ মাসের কারাদণ্ড
||
রহমত আরিফ,ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও শহরের হঠাৎপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আজ মঙ্গলবার ১৭ ই নভেম্বর ২০২৬ ইং বিকেলে পরিচালিত এ অভিযানে আটক হন রবিউল ইসলাম (২৫) ও আশিক ইসলাম (২৪)।আটককৃত দুজনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার হঠাৎপাড়া এলাকায়, টাঙ্গন ব্রিজের পাশে।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুজনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।মাদক বিরোধী এ অভিযানের মাধ্যমে এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হলো।
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত