প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু,যোগাযোগে হোয়াটসঅ্যাপ
||
মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ। দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আধ্যাত্মিকতা প্রেমীদের অংশগ্রহণে শুরু হয়েছে খানকায়ে আহমদিয়া ট্রাস্টের (নিবন্ধন নং: IV-3) ১০ দিনব্যাপী ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স।গত ১৫ নভেম্বর ২০২৬, রবিবার রাত ৮টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।আয়োজক সূত্রে জানা গেছে পূর্ববর্তী কোর্সগুলোর ধারাবাহিকতায় আয়োজিত এবারের প্রশিক্ষণে বাংলাদেশ ছাড়াও কুয়েত ও সুইডেন থেকে আগ্রহী প্রশিক্ষণার্থীরা যুক্ত হয়েছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ব্লু মার্ট ইকো সিস্টেম’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রোডাক্ট ডিপার্টমেন্টের প্রধান এই কোর্সে অংশগ্রহণ করেছেন।ট্রাস্ট কর্তৃপক্ষ জানায় আত্মশুদ্ধি, নফসের সংশোধন, অন্তরের জাগরণ,জিকির-মোরাকাবা এবং আধ্যাত্মিক সাধনার মাধ্যমে মানুষের আত্মিক উন্নয়নের পথকে সুগম করাই এই ১০ দিনব্যাপী প্রশিক্ষণের মূল লক্ষ্য। পূর্ববর্তী কোর্সগুলোতে অংশগ্রহণকারীরা তাঁদের আধ্যাত্মিক জীবনে ইতিবাচক পরিবর্তন ও প্রত্যাশিত উন্নতির অভিজ্ঞতা লাভ করেছেন।আয়োজকরা আশা প্রকাশ করেন এবারের অংশগ্রহণকারীরাও আত্মশুদ্ধির পথে অগ্রসর হয়ে তাসাউফের উচ্চতর স্তর ‘ফানা’ ও ‘বাকা’-এর উপলব্ধি অর্জনের সুযোগ পাবেন।কোর্স সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য খানকায়ে আহমদিয়া ট্রাস্টের পক্ষ থেকে মুফতি মোঃ আব্দুল মতিনের সাথে হোয়াটসঅ্যাপে (+880 1310-966746) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত