প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
পাবনায় গুলিতে নিহত শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতা
||
বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।পাবনার পুষ্পপাড়া হাটের আধিপত্যকে কেন্দ্র করে শ্রমিক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদর উপজেলা আহবায়ক ও হাট ইজারাদার আব্দুস সালাম (৫৭) এবং শ্রমিক দলের ইউনিয়ন সভাপতি রিপন হোসেনকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ বৃহস্পতিবার ২৯ শে অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ইজারাদারের অফিসে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের আরজ আলীর ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের সদর উপজেলা আহবায়ক।অপর দিকে নিহত রিপন একই গ্রামের মেম্বর ওমেদ আলীর ছেলে এবং শ্রমিক দলের আতাইকুলা ইউনিয়ন সভাপতি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান ইজারাদার আব্দুস সালাম ও রিপন সম্পর্কে মামা-ভাগিনা। সালামের ভাগিনা রিপন ইজারাদারের সহযোগী হিসেবে কাজ করতেন।বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দুজনই নিজ অফিসে বসে কাজ করছিলেন। সন্ধ্যা ৭টার দিকে ৫ থেকে ৭ জনের মুখোশধারী একদল সশস্ত্র দুর্বৃত্ত সালামের অফিসে এসে হামলা চালায়।একপর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই সালামকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি করে।এ সময় তার ভাগিনা রিপন ঠেকাতে গেলে তাকেও দুর্বৃত্তরা গুলি করে।এতে দুজনই অফিসের মেঝেতে লুটিয়ে পড়েন।এরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত