প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
দৌলতপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ব্যাটালিয়নের বিশেষ টহল
||
নিজস্ব প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। শারদীয় দুর্গাপূজা-২০২৬ ইং শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে টহল দিয়েছে আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স।গতকাল ১৭ ই অক্টোবর ২০২৬ ইং শনিবার জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম, পিপিএম, পিভিএমের নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানভীর আহমদের নেতৃত্বে এ টহল কার্যক্রম পরিচালিত হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত ১৫ ই অক্টোবর থেকে শুরু হওয়া এ নিরাপত্তা কার্যক্রম আগামী ২২ শে অক্টোবর পর্যন্ত চলবে।এ সময় মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে টহল দেবে আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স।টহল চলাকালে বাহিনীর সদস্যরা পূজারি ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।পাশাপাশি জরুরি প্রয়োজনে আনসার-ভিডিপির কন্ট্রোল রুম অথবা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহবান জানানো হয়।জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম বলেন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে মানিকগঞ্জের সাতটি উপজেলার পূজামণ্ডপে আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সের টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত