প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির দুই নেতার পদ স্থগিত
||
বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান হাওলাদারের দলীয় পদ স্থগিত করা হয়েছে।আজ বুধবার ৭ ই অক্টোবর পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার ও মোঃ মতিউর রহমান হাওলাদারের দলীয় পদ স্থগিত করা হয়েছে।আজ বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর মানিব্যাগ চুরির অপবাদে জিসান (১২) নামের এক শিশু ও তার মা নাজমা বেগমকে (৩৫) বাঁশ দিয়ে পিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠে কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে।এ ছাড়া কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি-জমা-সংক্রান্ত মামলার নোটিশ দিয়ে সালিশ-বিচারের আয়োজনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই দুই নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত