প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস
||
মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর। আজ দুপুর ৩ টায় দিনাজপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।এর আগে আজ মঙ্গলবার বেলা ১২ দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।দিনাজপুর আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের অনুভূতি তীব্র হচ্ছে। গত ২৪ ঘন্টায় এ জেলায় গড় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭৭ শতাংশ।এদিকে তীব্র গরমে মানুষ,গবাদিপশুসহ অন্যান্য পাণিকূল অতিষ্ট হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো সবচেয়ে বেশি বিপদে আছে। কৃষি শ্রমিকরা প্রচন্ড গরমের কারণে মাঠ ধান ও ভুট্টা কাটা মাড়াই করতে পারছেন না।গরমের কারণে কিছু সময় পর পর তাদের পানি পান করে কৃষ্ণা নিবারন করতে দেখা গেছে।মাঠে কাজ করতে কৃষি শ্রমিক মুন্না জানান গরমের কারণে মাঠে থাকতে খুব কষ্ট হচ্ছে। তার পর কাজ করতে হবে। কাজ না করতে পেটে ভাত জুটবে না। তৃষ্ণা নিবারনের জন্য বেশ কয়েকবার পানি পান করতে হয়েছে বলে তিনি জানান।
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত