প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
শাপলা চত্বরে ড্রিমল্যান্ড হোটেলে পুলিশের অভিযান,আটক ৩
||
মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। রংপুর নগরীর শাপলা চত্বর সংলগ্ন ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পতিতা বৃত্তির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।গত মঙ্গলবার ১২ ই মে রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)'র নির্দেশনায় কোতয়ালী থানার এসআই একলাছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে অভিযান চালান।অভিযানে আকাশ রায় (২৬),তানিয়া ওরফে মাহমুদা (২২) এবং আলেয়া আক্তার আলো (২৭)'কে আটক করা হয়।পরে জিজ্ঞাসাবাদে তারা পতিতাবৃত্তির উদ্দেশ্যে সেখানে অবস্থানের কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ।এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ ইং এর ৭৫ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত