প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬
পাঁচবিবিতে অনুমোদন ব্যতিত খুচরা তেল বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা
||
মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি,জয়পুরহাট।জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারে অনুমোদন ব্যতীত খোলা পেট্রোল বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক দোকানদার'কে ৫শ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।আজ বুধবার সন্ধ্যায় তেল পাম্প মনিটরিং এর অংশ হিসাবে এ অভিযান করেন।এর আগে তিনি বিকেলে কচুর লতিহহাটি চৌধুরী ব্রাদাস ফিলিং স্টেশন পরিদর্শন করেন।এসময় তিনি পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং তেল প্রাপ্তি সাপেক্ষে মোটরসাইকেল কাগজপত্র ও হেলমেট ব্যতিত তেল প্রদান না করার জন্য নির্দেশ দেন।
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত