প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬
নাটোরে মাদক বিরোধী অভিযানে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি রনি গ্রেফতার
||
মোঃ ফজলে রাব্বি,বাগাতিপাড়া নাটোর। নাটোরের বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৮২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আহমেদ আলী শেখ রনি।আজ বুধবার ৪ ঠা জানুয়ারি দুপুরে উপজেলার জিগরি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল।আটক আহমেদ আলী শেখ রনি বাগাতিপাড়া উপজেলার বিল গোপালহাটী এলাকার মৃত আমিন উদ্দিন শেখের ছেলে।র্যাব সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব অভিযান পরিচালনা করে আহমেদ আলী শেখ রনিকে আটক করে।এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়।এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন র্যাবের দায়ের করা মামলায় মাদক কারবারি আহমেদ আলী শেখ রনিকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত