বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : রোববার, ৩০ আগস্ট ২০২৬

ফেসবুকে সেবার মান নিয়ে মন্তব্য করায় ছাত্রদল নেতাকে মারধর

দেড়হালিয়ায় পুলিশের তৎপরতা,মহানগরী পুলিশ আইনে যুবক গ্রেফতার

আইন-শৃঙ্খলা রক্ষায় হাজীরহাট পুলিশের অভিযান,ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

হাজীরহাটে পুলিশের কঠোর অভিযান: ইয়াবা উদ্ধার,ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ জন

চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রীর খিলাবাজারে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুর-সৈয়দপুর মহাসড়কের পাগলাপীর বাজারে যানজট নিরসনে - হাইওয়ে পুলিশ

রংপুরে মাদক বিরোধী পুলিশের অভিযান জোরদার,হেরোইনসহ যুবক গ্রেফতার

হাজীরহাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, ওয়ারেন্টভুক্ত আসামিও গ্রেফতার

হাজীরহাটে পুলিশের অভিযানে ৩ জন আটক,উদ্ধার গাঁজা ও নগদ টাকা

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানা এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযানে মোট ৩৬ গ্রাম গাঁজা,একটি পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনা এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় গত ২৯ শে আগস্ট রাতে হাজীরহাট থানাধীন ১২ নম্বর ওয়ার্ডের নয়ারহাট বাজারে একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে মোছাঃ জাহানারা বেগম (৬২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।

তিনি ডাংগীরপাড় (মন্ডলপাড়া) এলাকার মৃত আশেক আলীর স্ত্রী। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।একই রাতে হাজীরহাট থানাধীন ২ নম্বর ওয়ার্ডের উত্তম উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ মারুফ খন্দকার শাওন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।তার বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি বখতিয়ারপুর উচাটারী এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে এবং বর্তমানে উত্তম উত্তরপাড়া এলাকায় বসবাস করেন।

এ ছাড়া ২৯ শে আগস্ট রাত সাড়ে ৯টার দিকে হাজীরহাট থানাধীন ১২ নম্বর ওয়ার্ডের শ্রী রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিযান চালিয়ে মোঃ আমির হোসেন বাবু (২৬) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তিনি গোপীনাথপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে সাদা কাগজে মোড়ানো এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং প্রযোজ্য আইনে পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহানারা বেগমের বিরুদ্ধে হাজীরহাট থানায় এফআইআর নং-১৩/৮৬ এবং মারুফ খন্দকার শাওনের বিরুদ্ধে এফআইআর নং-১৪/৮৭ রুজু করা হয়েছে। অপরদিকে আমির হোসেন বাবুর বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন নং-৮৫/২৬ রুজু করা হয়েছে।

স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।মাদক বিরোধী অভিযান জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে হাজীরহাট থানা পুলিশের এ ধরনের ধারাবাহিক তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।তাদের মতে নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

বিষয় : রংপুর পুলিশ অপরাধ সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

হাজীরহাটে পুলিশের অভিযানে ৩ জন আটক,উদ্ধার গাঁজা ও নগদ টাকা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত