বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
The Daily Nasa News

ফ্রান্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক নাসা নিউজ।  

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর তোম্বলেইনে স্কাইডাইভারদের বহনকারী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।নিহতদের মধ্যে ১০ জন যাত্রী ও ১ জন পাইলট।আজ রবিবার ২৮ শে জুন এএফপির প্রকাশিত প্রতিবেদনে ফ্রান্সের মেউর্থ-এ-মোজেল বিভাগের প্রিফেক্ট ইভ সেগি জানান বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে।তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।পাশাপাশি প্লেনটি কি কারণে বিধ্বস্ত হয়েছে ও ঘটনার পেছনে কোনো যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণ ছিল কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে বিমানটি একটি প্যারাশুট প্রশিক্ষণ স্কুলের ছিল।নিহত যাত্রীদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিংয়ের শিক্ষার্থী এবং ৫ জন প্রশিক্ষক ছিলেন।এটি মেউর্ত-এ-মোজেল বিভাগের নান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পরপরই বিধ্বস্ত হয় বলে জানা যায়।ভয়াবহ এই দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে বিমানবন্দরের আশেপাশের এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।   

বিষয় : আন্তর্জাতিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ফ্রান্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক নাসা নিউজ।  

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর তোম্বলেইনে স্কাইডাইভারদের বহনকারী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।নিহতদের মধ্যে ১০ জন যাত্রী ও ১ জন পাইলট।আজ রবিবার ২৮ শে জুন এএফপির প্রকাশিত প্রতিবেদনে ফ্রান্সের মেউর্থ-এ-মোজেল বিভাগের প্রিফেক্ট ইভ সেগি জানান বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে।তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।পাশাপাশি প্লেনটি কি কারণে বিধ্বস্ত হয়েছে ও ঘটনার পেছনে কোনো যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণ ছিল কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে বিমানটি একটি প্যারাশুট প্রশিক্ষণ স্কুলের ছিল।নিহত যাত্রীদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিংয়ের শিক্ষার্থী এবং ৫ জন প্রশিক্ষক ছিলেন।এটি মেউর্ত-এ-মোজেল বিভাগের নান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পরপরই বিধ্বস্ত হয় বলে জানা যায়।ভয়াবহ এই দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে বিমানবন্দরের আশেপাশের এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।   

The Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত