বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

ফেসবুকে সেবার মান নিয়ে মন্তব্য করায় ছাত্রদল নেতাকে মারধর

দেড়হালিয়ায় পুলিশের তৎপরতা,মহানগরী পুলিশ আইনে যুবক গ্রেফতার

আইন-শৃঙ্খলা রক্ষায় হাজীরহাট পুলিশের অভিযান,ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

হাজীরহাটে পুলিশের কঠোর অভিযান: ইয়াবা উদ্ধার,ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ জন

চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রীর খিলাবাজারে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুর-সৈয়দপুর মহাসড়কের পাগলাপীর বাজারে যানজট নিরসনে - হাইওয়ে পুলিশ

রংপুরে মাদক বিরোধী পুলিশের অভিযান জোরদার,হেরোইনসহ যুবক গ্রেফতার

হাজীরহাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, ওয়ারেন্টভুক্ত আসামিও গ্রেফতার

সদ্যপুস্করিণীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে-ইউএনও

মোঃ আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর। 

রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন।দুপুরে তিনি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিমুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষণিকভাবে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।

এর আগে গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সদ্যপুস্করিণী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেশবপুর মিস্ত্রীপাড়া গ্রামের আবদুল জলিল মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনে ৬টি পাকা কক্ষ,একটি মোটরসাইকেল,শ্যালো মেশিন,টিভি,ফ্রিজ,আসবাবপত্র,নগদ টাকা,স্বর্ণালঙ্কার এবং ঘরে মজুত রাখা ধান,ভুট্টা,আলুসহ যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র ও কাপড়চোপড় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।এতে আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্যপুস্করিণী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ এবং স্থানীয় ইউপি সদস্য মহসিন মিয়া, রফিকুল ইসলাম ও মিরাজ।পরিদর্শন শেষে ইউএনও লোকমান হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তী সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। 

বিষয় : রংপুর সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সদ্যপুস্করিণীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে-ইউএনও

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

মোঃ আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর। 

রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন।দুপুরে তিনি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিমুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষণিকভাবে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।

এর আগে গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সদ্যপুস্করিণী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেশবপুর মিস্ত্রীপাড়া গ্রামের আবদুল জলিল মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনে ৬টি পাকা কক্ষ,একটি মোটরসাইকেল,শ্যালো মেশিন,টিভি,ফ্রিজ,আসবাবপত্র,নগদ টাকা,স্বর্ণালঙ্কার এবং ঘরে মজুত রাখা ধান,ভুট্টা,আলুসহ যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র ও কাপড়চোপড় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।এতে আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্যপুস্করিণী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ এবং স্থানীয় ইউপি সদস্য মহসিন মিয়া, রফিকুল ইসলাম ও মিরাজ।পরিদর্শন শেষে ইউএনও লোকমান হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তী সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। 

The Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত