মোঃ আশিক আলী,মিরপুর,কুষ্টিয়া।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অবস্থিত তালতলা মিনি রিসোর্ট অ্যান্ড পার্কে কন্টেন্ট মনোরম পরিবেশে কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রাণবন্ত আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলা এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ে ছিলেন বিশিষ্ট সাংবাদিক,বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা এবং কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক দেশ তথ্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আব্দুল বারী।অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আব্দুল বারী বলেন সাংবাদিকদের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও মেলবন্ধন তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
তিনি বলেন বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে কন্টেন্ট ক্রিয়েটররা সমাজের বিভিন্ন ইতিবাচক বিষয় মানুষের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটররা একসঙ্গে কাজ করলে সমাজ উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।তিনি আরও বলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মূল দর্শন হচ্ছে "মানুষের জন্য বসুন্ধরা"।সেই আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠানটি মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে।
আলোচনা পর্বে তিনি নিজের সাংবাদিকতা জীবনের শুরুর দিকের নানা স্মৃতিচারণ করেন এবং সাংবাদিকতায় হাতেখড়ির গল্প তুলে ধরেন।একই সঙ্গে সাংবাদিকতা ও ডিজিটাল কন্টেন্ট তৈরির মধ্যে সমন্বয়ের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে কীভাবে অবদান রাখা যায়,সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে মিরপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তিন প্রজন্মের অংশগ্রহণে আয়োজিতব্য মেগা পুনর্মিলনী সফল করার প্রস্তুতি নিয়েও মতবিনিময় করা হয়।এ উপলক্ষে বিভিন্ন পরিকল্পনা,করণীয় এবং আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার বিভিন্ন গণমাধ্যমের গুণী সাংবাদিক,মিরপুরের স্থানীয় সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটররা অংশগ্রহণ করেন।আয়োজনে সহযোগিতা করেন ফিরোজ আহমেদ ডনসহ স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর।
দিনব্যাপী এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য, পেশাগত সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয়কে আরও সুদৃঢ় করেছে। উপস্থিতরা এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। মধ্যহ্নভোজের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজনের।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন