মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬

দেড়হালিয়ায় পুলিশের তৎপরতা,মহানগরী পুলিশ আইনে যুবক গ্রেফতার

আইন-শৃঙ্খলা রক্ষায় হাজীরহাট পুলিশের অভিযান,ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

হাজীরহাটে পুলিশের কঠোর অভিযান: ইয়াবা উদ্ধার,ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ জন

চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রীর খিলাবাজারে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুর-সৈয়দপুর মহাসড়কের পাগলাপীর বাজারে যানজট নিরসনে - হাইওয়ে পুলিশ

রংপুরে মাদক বিরোধী পুলিশের অভিযান জোরদার,হেরোইনসহ যুবক গ্রেফতার

হাজীরহাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, ওয়ারেন্টভুক্ত আসামিও গ্রেফতার

হাজীরহাট পুলিশের সফল অভিযানে গ্রেফতার ওয়ারেন্টভুক্ত আসামি

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে মারধর,ওসি'র তৎপরতায় সন্ত্রাসী রাব্বীসহ ৩জন গ্রেফতার

শফিকুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ।  

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বি ও তাঁর অন্যতম সহযোগী সোহেলসহ ৩ জনকে হেরোইন এবং বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার ১৫ ই মে  বিকালে ঢাকার শাহবাগ থানাধীন মৎস্য ভবন মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়ার মৃত শহিদ আলীর ছেলে রাব্বি (২৬),একই পাড়ার মৃত মনিরুল ইসলাম মনির ছেলে সোহেল জিনজিরা (৩০) ও প্রফেসরপাড়ার সুমন আলীর ছেলে সুমিত আলিফ (২৪)।

পুলিশ সূত্রে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে সদর মডেল থানার একটি আভিযানিক চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহবাগ এলাকার মৎস্য ভবন মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এ সময় আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ১৫ ই মে রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বারঘরিয়া ইউনিয়নের নীল কুঠির মাঠ সংলগ্ন ইট ভাটার পূর্বে বারঘরিয়া হতে গোয়ালবাড়ী যাওয়ার পাকা রাস্তার উত্তরে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে তল্লাশি করে ১৫০ গ্রাম হেরোইন ও ২ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম বলেন সাংবাদিকদের ওপর হামলার পর জেলার বাইরে চলে যান রাব্বি ও সোহেল।তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের গতিবিধি কয়েক দিন ধরে অনুসরণ করছিল পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ তাঁদের গ্রেফতার করতে সক্ষম হয়।বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

তিনি আরও জানান বিস্ফোরক দ্রব্য,হেরোইনসহ তাঁদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছে ২ কেজি গান পাউডার ও ১৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়।উল্লেখ্য যে গত ৩১ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন তারেক রহমান ও তারেক আজিজ নামের দুই সাংবাদিক।ঐ রাতেই সদর মডেল থানায় মোঃ রাব্বি ও সোহেলের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনকে আসামি করে মামলা করা হয়।

বিষয় : সারাদেশ রাজশাহী চাপাইনবাবগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে মারধর,ওসি'র তৎপরতায় সন্ত্রাসী রাব্বীসহ ৩জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

শফিকুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ।  

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বি ও তাঁর অন্যতম সহযোগী সোহেলসহ ৩ জনকে হেরোইন এবং বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার ১৫ ই মে  বিকালে ঢাকার শাহবাগ থানাধীন মৎস্য ভবন মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়ার মৃত শহিদ আলীর ছেলে রাব্বি (২৬),একই পাড়ার মৃত মনিরুল ইসলাম মনির ছেলে সোহেল জিনজিরা (৩০) ও প্রফেসরপাড়ার সুমন আলীর ছেলে সুমিত আলিফ (২৪)।

পুলিশ সূত্রে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে সদর মডেল থানার একটি আভিযানিক চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহবাগ এলাকার মৎস্য ভবন মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এ সময় আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ১৫ ই মে রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বারঘরিয়া ইউনিয়নের নীল কুঠির মাঠ সংলগ্ন ইট ভাটার পূর্বে বারঘরিয়া হতে গোয়ালবাড়ী যাওয়ার পাকা রাস্তার উত্তরে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে তল্লাশি করে ১৫০ গ্রাম হেরোইন ও ২ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম বলেন সাংবাদিকদের ওপর হামলার পর জেলার বাইরে চলে যান রাব্বি ও সোহেল।তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের গতিবিধি কয়েক দিন ধরে অনুসরণ করছিল পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ তাঁদের গ্রেফতার করতে সক্ষম হয়।বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

তিনি আরও জানান বিস্ফোরক দ্রব্য,হেরোইনসহ তাঁদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছে ২ কেজি গান পাউডার ও ১৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়।উল্লেখ্য যে গত ৩১ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন তারেক রহমান ও তারেক আজিজ নামের দুই সাংবাদিক।ঐ রাতেই সদর মডেল থানায় মোঃ রাব্বি ও সোহেলের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনকে আসামি করে মামলা করা হয়।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত