মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

দেড়হালিয়ায় পুলিশের তৎপরতা,মহানগরী পুলিশ আইনে যুবক গ্রেফতার

আইন-শৃঙ্খলা রক্ষায় হাজীরহাট পুলিশের অভিযান,ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

হাজীরহাটে পুলিশের কঠোর অভিযান: ইয়াবা উদ্ধার,ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ জন

চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রীর খিলাবাজারে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুর-সৈয়দপুর মহাসড়কের পাগলাপীর বাজারে যানজট নিরসনে - হাইওয়ে পুলিশ

রংপুরে মাদক বিরোধী পুলিশের অভিযান জোরদার,হেরোইনসহ যুবক গ্রেফতার

হাজীরহাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, ওয়ারেন্টভুক্ত আসামিও গ্রেফতার

হাজীরহাট পুলিশের সফল অভিযানে গ্রেফতার ওয়ারেন্টভুক্ত আসামি

বরগুনা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

‎তুষার কান্তি হাওলাদার,বরগুনা।

‎‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরগুনা জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।গতকাল ‎বুধবার ১৮ ই ফেব্রুয়ারি সকালে শহরের শেরেবাংলা সড়কে (ফার্মেসি পট্টি) অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‎‎ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের নেতা ফাহাদ হাসানের সাথে কয়েকজন একত্রিত হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসেন।এ সময় একটি বাঁশের সঙ্গে জাতীয় পতাকা বেঁধে কার্যালয়ে সামনে উত্তোলন করেন তারা। পরে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন।

‎‎স্থানীয় ব্যবসায়ীরা বলছেন সকাল ৮ টার দিকে দোকান খোলেন তারা।তখনই আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা টাঙানো দেখেন।যারা পতাকা উত্তোলন করেছে তারা খুব সকালে হয়ত এ কাজ করেছে।

‎‎বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন “রাষ্ট্র ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অফিসে ছবি ও পতাকা উত্তোলন করছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি যাতে তারা দ্রুত ব্যবস্থা নেয়।এছাড়া,নিষিদ্ধ থাকা একটি দলের হঠাৎ করে এমন কার্যক্রমকে আমরা তীব্র নিন্দা জানাই"।

‎‎বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন “অতি গোপনে আওয়ামী লীগের কার্যালয়ে ছবি টাঙানো ও পতাকা উত্তোলন করেছে ছাত্রলীগের কিছু সদস্যরা।এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এ কাজ করেছে তাদের শনাক্তে পুলিশ কাজ করছে"।

‎‎এর আগে জাতীয় নির্বাচনের পরপরই বেতাগীতে আওয়ামী লীগের অফিস খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙায় ছাত্রলীগ।গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বরগুনা আওয়ামী লীগের কার্যালয়ে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় ব্যবসায়ীরা।

বিষয় : সারাদেশ বরগুনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বরগুনা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

‎তুষার কান্তি হাওলাদার,বরগুনা।

‎‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরগুনা জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।গতকাল ‎বুধবার ১৮ ই ফেব্রুয়ারি সকালে শহরের শেরেবাংলা সড়কে (ফার্মেসি পট্টি) অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‎‎ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের নেতা ফাহাদ হাসানের সাথে কয়েকজন একত্রিত হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসেন।এ সময় একটি বাঁশের সঙ্গে জাতীয় পতাকা বেঁধে কার্যালয়ে সামনে উত্তোলন করেন তারা। পরে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন।

‎‎স্থানীয় ব্যবসায়ীরা বলছেন সকাল ৮ টার দিকে দোকান খোলেন তারা।তখনই আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা টাঙানো দেখেন।যারা পতাকা উত্তোলন করেছে তারা খুব সকালে হয়ত এ কাজ করেছে।

‎‎বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন “রাষ্ট্র ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অফিসে ছবি ও পতাকা উত্তোলন করছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি যাতে তারা দ্রুত ব্যবস্থা নেয়।এছাড়া,নিষিদ্ধ থাকা একটি দলের হঠাৎ করে এমন কার্যক্রমকে আমরা তীব্র নিন্দা জানাই"।

‎‎বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন “অতি গোপনে আওয়ামী লীগের কার্যালয়ে ছবি টাঙানো ও পতাকা উত্তোলন করেছে ছাত্রলীগের কিছু সদস্যরা।এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এ কাজ করেছে তাদের শনাক্তে পুলিশ কাজ করছে"।

‎‎এর আগে জাতীয় নির্বাচনের পরপরই বেতাগীতে আওয়ামী লীগের অফিস খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙায় ছাত্রলীগ।গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বরগুনা আওয়ামী লীগের কার্যালয়ে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় ব্যবসায়ীরা।

The Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত