মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

সরকারি উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির যেসব কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

আসন্ন ইউপি নির্বাচন উপজেলা ভিত্তিক আয়োজনের সিদ্ধান্ত ইসির

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া

শেখ হাসিনা,ওবায়দুল কাদেরসহ পলাতক খুনিদের ফিরিয়ে দিলে প্রধানমন্ত্রী ভারত সফর করবেনঃ রাশেদ খাঁন

মির্জা ফখরুল ইসলামকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন কর্নেল অলি

গ্যাস সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে গ্যাস আমদানির আলোচনা শুরু হয়েছেঃ প্রধানমন্ত্রী

গণভোটের কাঠামো কারণে এর ফলাফল নিয়েও গ্রহণযোগ্যতার প্রশ্ন থাকতে পারেঃ সিপিডি

স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ। 

গণভোটের কাঠামো ও অধ্যাদেশে বিদ্যমান সীমাবদ্ধতার কারণে এর ফলাফল নিয়েও গ্রহণযোগ্যতার প্রশ্ন থাকতে পারে।এ বাস্তবতায় সিপিডি মনে করে এবারের নির্বাচনে মূলত জাতীয় সংসদ নির্বাচনের দিকেই বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।আজ শনিবার ৭ ই ফেব্রুয়ারি রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে "নির্বাচনী এলাকায়" "সবুজ সমাজের পরিস্থিতি ও প্রত্যাশা,প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল" উপস্থাপনকালে এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

গোলাম মোয়াজ্জেম বলেন আগামী ১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে।একটি কথা বলা জরুরি,জাতীয় নির্বাচন যেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হওয়া প্রয়োজন, বাস্তবে সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক বলা যাচ্ছে না।জরিপের ফলাফল উপস্থাপনে আরও উপস্থিত ছিলেন  সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাশিয়াত,অনুষ্ঠান সহযোগী সামি মোহাম্মদ,মালিহা সাবাহ ও নূর ইয়ানা জান্নাত।

জরিপে জানা গেছে উন্নয়ন বলতে অধিকাংশ ভোটার এখনো সড়ক,ব্রিজ,কালভার্ট ও অন্যান্য দৃশ্যমান অবকাঠামো নির্মানকে উন্নয়ন বলে মনে করেন।পাশাপাশি এসব কর্মকান্ডের সাথে সরাসরি বা পরোক্ষভাবে কর্মসংস্থান যুক্ত থাকায় তাঁদের বিবেচনা হলো এসব উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রমাণ।গবেষণায় দেখা গেছে শহরাঞ্চলের প্রায় ৮৬ শতাংশ ভোটার উন্নয়নের সাথে ব্রিজ ও সড়ক নির্মাণের বিষয়টি ঘনিষ্ঠভাবে যুক্ত করে দেখেন।পার্বত্য চট্টগ্রাম,উপকূলীয় অঞ্চল,জলবায়ু ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক অঞ্চলে এ ধারণা প্রবল।

সিপিডি জানায় জরিপে ১৫০টি নির্বাচনী এলাকার ৪৫০ জন নির্বাচন প্রার্থী,তাঁদের মনোনীত প্রতিনিধি ও বিভিন্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার ১ হাজার ২০০ ভোটারের মতামত নেওয়া হয়েছে।জরিপে পরিবেশ,সবুজ অর্থনীতি ও সামাজিক উন্নয়ন-এই তিন স্তম্ভে ভোটার ও প্রার্থীদের দৃষ্টিভঙ্গি,প্রত্যাশা ও বাস্তব পরিকল্পনা বিশ্লেষণ করা হয়েছে।

বিষয় : নির্বাচন জাতীয় গণভোট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

গণভোটের কাঠামো কারণে এর ফলাফল নিয়েও গ্রহণযোগ্যতার প্রশ্ন থাকতে পারেঃ সিপিডি

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ। 

গণভোটের কাঠামো ও অধ্যাদেশে বিদ্যমান সীমাবদ্ধতার কারণে এর ফলাফল নিয়েও গ্রহণযোগ্যতার প্রশ্ন থাকতে পারে।এ বাস্তবতায় সিপিডি মনে করে এবারের নির্বাচনে মূলত জাতীয় সংসদ নির্বাচনের দিকেই বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।আজ শনিবার ৭ ই ফেব্রুয়ারি রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে "নির্বাচনী এলাকায়" "সবুজ সমাজের পরিস্থিতি ও প্রত্যাশা,প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল" উপস্থাপনকালে এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

গোলাম মোয়াজ্জেম বলেন আগামী ১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে।একটি কথা বলা জরুরি,জাতীয় নির্বাচন যেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হওয়া প্রয়োজন, বাস্তবে সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক বলা যাচ্ছে না।জরিপের ফলাফল উপস্থাপনে আরও উপস্থিত ছিলেন  সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাশিয়াত,অনুষ্ঠান সহযোগী সামি মোহাম্মদ,মালিহা সাবাহ ও নূর ইয়ানা জান্নাত।

জরিপে জানা গেছে উন্নয়ন বলতে অধিকাংশ ভোটার এখনো সড়ক,ব্রিজ,কালভার্ট ও অন্যান্য দৃশ্যমান অবকাঠামো নির্মানকে উন্নয়ন বলে মনে করেন।পাশাপাশি এসব কর্মকান্ডের সাথে সরাসরি বা পরোক্ষভাবে কর্মসংস্থান যুক্ত থাকায় তাঁদের বিবেচনা হলো এসব উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রমাণ।গবেষণায় দেখা গেছে শহরাঞ্চলের প্রায় ৮৬ শতাংশ ভোটার উন্নয়নের সাথে ব্রিজ ও সড়ক নির্মাণের বিষয়টি ঘনিষ্ঠভাবে যুক্ত করে দেখেন।পার্বত্য চট্টগ্রাম,উপকূলীয় অঞ্চল,জলবায়ু ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক অঞ্চলে এ ধারণা প্রবল।

সিপিডি জানায় জরিপে ১৫০টি নির্বাচনী এলাকার ৪৫০ জন নির্বাচন প্রার্থী,তাঁদের মনোনীত প্রতিনিধি ও বিভিন্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার ১ হাজার ২০০ ভোটারের মতামত নেওয়া হয়েছে।জরিপে পরিবেশ,সবুজ অর্থনীতি ও সামাজিক উন্নয়ন-এই তিন স্তম্ভে ভোটার ও প্রার্থীদের দৃষ্টিভঙ্গি,প্রত্যাশা ও বাস্তব পরিকল্পনা বিশ্লেষণ করা হয়েছে।

The Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত