বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

সরকারি উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির যেসব কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

আসন্ন ইউপি নির্বাচন উপজেলা ভিত্তিক আয়োজনের সিদ্ধান্ত ইসির

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া

শেখ হাসিনা,ওবায়দুল কাদেরসহ পলাতক খুনিদের ফিরিয়ে দিলে প্রধানমন্ত্রী ভারত সফর করবেনঃ রাশেদ খাঁন

মির্জা ফখরুল ইসলামকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন কর্নেল অলি

গ্যাস সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে গ্যাস আমদানির আলোচনা শুরু হয়েছেঃ প্রধানমন্ত্রী

গত ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫,আহত হয়েছে ১১ হাজার

স্পেশাল করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।   

অন্তর্বর্তী সরকারের গত ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫,আহত হয়েছে ১১ হাজার মানুষ।এ সময়ে গণপিটুনি,সাংবাদিক নির্যাতন,মত-প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সীমান্ত হত্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ নানামুখী মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।আজ বুধবার ৪ ঠা ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে "জুলাই অভ্যুথ্যান পরবর্তী মানবধিকার পরিস্থিতি ও প্রাক-নির্বাচনী সহিংসতা" প্রতিবেদনে এ তথ্য জানায় মানবাধিকার সহায়তা সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম।প্রতিবেদনে বলা হয় ২০২৪ ইং সালের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার বিচার বিভাগীয় স্বাধীনতা ও মানবাধিকার উন্নয়নের লক্ষ্যে কিছু উদ্যোগ নিলেও এসব পদক্ষেপ বাস্তবে প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল।এর ফলে নাগরিকের নিরাপত্তা,মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়ের প্রশ্নে জনমনে হতাশা ও উদ্বেগ বেড়েছে।

সংস্থাটি জানায় গত ১৭ মাসে দেশে ১ হাজার ৪১১টি রাজনৈতিক সহিংসতা ঘটেছে।এর প্রধান কারণ হিসেবে আধিপত্য বিস্তার,রাজনৈতিক প্রতিশোধ,সমাবেশ কেন্দ্রিক হিংসা,কমিটি গঠন বিরোধ,নির্বাচন কেন্দ্রিক সংঘাত,চাঁদাবাজি ও স্থাপনা দখলকে চিহ্নিত করা হয়েছে।সহিংসতার ঘটনায় সবচেয়ে বেশি জড়িয়েছে বিএনপি।৭০৪টি ঘটনায় বিএনপির ৭ হাজার ১৩১ জন আহত ও ১২১ জন নিহত হয়েছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন দলের মনোনয়ন কেন্দ্রীক সংঘর্ষ, হামলা,ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ মাসে মিছিল,বিক্ষোভ,হরতাল,মহাসড়ক অবরোধ ও বাড়িঘর-কার্যালয়ে হামলাসহ ১৫৫টি নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় ৭ জন নিহত ও ১ হাজার ৪০৩ জন আহত হয়েছেন।

উল্লেখযোগ্য ঘটনায় গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী সিঙ্গাগাপুরে মারা যান; তিনি ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন।এছাড়া ৫ ই নভেম্বর চট্টগ্রামে সরোয়ার হোসেন ওরফে বাবলা নিহত হন এবং বিএনপির প্রার্থীসহ আরও তিনজন আহত হন।ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন দ্বন্দ্বে তানজিন আহমেদ নামে এক ছাত্রদল কর্মীও প্রাণ হারিয়েছেন।

এইচআরএসএস জানায়  বিগত ১৭ মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অন্তত ৫৬টি হামলার ঘটনা ঘটেছে,যার মধ্যে ১ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।এ সময়ে ১৭টি মন্দির,৬৩ টি প্রতিমা ও ৬৫টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।বিগত সময়ে সারাদেশে শতাধিক মাজারে হামলা,ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।গত ৫ ই সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে "নুরাল পাগলা'র কবর,বাড়ি ও দরবার শরিফে হামলা চালিয়ে মরদেহ কবর থেকে তুলে মহাসড়কের পদ্মার মোড় এলাকায় পুড়িয়ে দেওয়া হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে গত ১৭ মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে কমপক্ষে ১১০টি হামলায় ৪৩ জন বাংলাদেশি নিহত,৪৯ জন আহত ও ১৮৬ জন গ্রেফতার হয়েছেন।এছাড়া সীমান্তবর্তী এলাকায় ভারতীয় নাগরিকদের হামলায় ১০ জন নিহত হয়েছে।বিএসএফ কমপক্ষে ৩ হাজার ৫০৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে এবং নভেম্বরে বঙ্গোপসাগর থেকে ১৪৩ জেলেকে আটক করেছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিপি ও আরাকান আর্মির ২৬ হামলায় ৩ জন নিহত,১৯ জন আহত, ১০ গুলিবিদ্ধ ও ২৫০ গ্রেফতার হয়েছে।মাইন বিস্ফোরণে বিজিবি নায়েক আকতার হোসেনের মৃত্যু হয়েছে এবং কক্সবাজারে ছেনুয়ারা বেগম আহত হয়েছেন।

বিষয় : রাজনীতি সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

গত ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫,আহত হয়েছে ১১ হাজার

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত