তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা।
পাথরঘাটা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক, দৈনিক জনকণ্ঠ পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি ও স্বর্ণ ব্যবসায়ী বিনয় ভূষণ (খোকন কর্মকার) (৫৭) আর নেই।দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাজধানীর আলী আজগর হাসপাতালে আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।কর্মজীবনে তিনি সাংবাদিকতা ও ব্যবসা উভয় ক্ষেত্রেই সততা, নিষ্ঠা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।
দীর্ঘ সময় ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশের মাধ্যমে তিনি পাথরঘাটার গণমাধ্যম অঙ্গনে একজন শ্রদ্ধাভাজন ও নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে সুপরিচিত ছিলেন।পাশাপাশি একজন সফল ও সুনামধন্য স্বর্ণ ব্যবসায়ী হিসেবেও তিনি এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন।তার মৃত্যুতে পাথরঘাটার স্বর্ণ ব্যবসায়ীরা গভীরভাবে শোকাহত হয়ে সম্মান প্রদর্শনস্বরূপ দোকানপাট বন্ধ রাখেন।একই সাথে সাংবাদিক মহল,ব্যবসায়ী সমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে নেমে আসে গভীর বেদনা।
পাথরঘাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।মরহুম বিনয় ভূষণের শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারনের শক্তি দান করার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন বিনয় ভূষণ আমাদের দীর্ঘদিনের সহকর্মী।তিনি খুবই শান্ত প্রকৃতির মানুষ ছিলেন।পেশাদারিত্বের প্রতিও ছিলেন দায়িত্বশীল।
.png)
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন