বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

হরিদেবপুর ইউনিয়ন জাপার কর্মী সভায় ইউপি সদস্য দাদুল যোগদান

মোঃ আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর।

রংপুর সদর উপজেলার ২ নং হরিদেবপুর ইউনিয়নে জাতীয় পার্টির উদ্যোগে পাগলাপীরে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় হরিদেবপুর ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রেজাউল করিম (দাদুল) সহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আজমল হোসেন লেবু সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন জাতীয় পার্টিতে যোগদানকারী ইউপি সদস্য মোঃ রেজাউল করিম (দাদুল) সহ শতাধিক নেতাকর্মীকে বরণ করে নেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ হাজী আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মাসুদ নবী মুন্না।রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মাসুদার রহমান মিলন।

এছাড়াও জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাহিদ হাসান শাওন, সদস্য সচিব মোঃ মুহিন সরকার সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

বক্তারা বলেন জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পল্লীবন্ধু এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষ যেভাবে জাতীয় পার্টিতে শামিল হচ্ছে, তা আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক পরিবতন আনবে। 

বিষয় : রংপুর রাজনীতি জাতীয় পার্টি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

হরিদেবপুর ইউনিয়ন জাপার কর্মী সভায় ইউপি সদস্য দাদুল যোগদান

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

মোঃ আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর।

রংপুর সদর উপজেলার ২ নং হরিদেবপুর ইউনিয়নে জাতীয় পার্টির উদ্যোগে পাগলাপীরে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় হরিদেবপুর ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রেজাউল করিম (দাদুল) সহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আজমল হোসেন লেবু সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন জাতীয় পার্টিতে যোগদানকারী ইউপি সদস্য মোঃ রেজাউল করিম (দাদুল) সহ শতাধিক নেতাকর্মীকে বরণ করে নেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ হাজী আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মাসুদ নবী মুন্না।রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মাসুদার রহমান মিলন।

এছাড়াও জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাহিদ হাসান শাওন, সদস্য সচিব মোঃ মুহিন সরকার সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

বক্তারা বলেন জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পল্লীবন্ধু এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষ যেভাবে জাতীয় পার্টিতে শামিল হচ্ছে, তা আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক পরিবতন আনবে। 

The Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত