মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,নীলফামারী কচুকাটাকে হারিয়ে সৈয়দপুর একাডেমি চ্যাম্পিয়ন

দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

গোল্ডেন বুটের দৌড়ে সবাইকে ছাড়িয়ে মেসি

জয়ের হাসিতে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের

নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী

ফুটবল রেফারিদের সুষ্ঠ নির্বাচন নিশ্চিতে রংপুর রেফারি এ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন

সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ

ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার হাতছানি,মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

লালমনিরহাটে "তারুণ্যের নতুন বাংলাদেশ" আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,​লালমনিরহাট। 

 ​লালমনিরহাটে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই মূলমন্ত্রকে ধারণ করে শুরু হয়েছে তারুণ্যের উৎসব উদযাপন ও আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং।আজ মঙ্গলবার সকালে ঐতিহাসিক হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে এই টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়।​

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস,লালমনিরহাটের যৌথ আয়োজনে আয়োজিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন "নতুন বাংলাদেশ গঠনে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ অপরিহার্য। খেলাধুলা কেবল বিনোদন নয়,এটি শৃঙ্খলা ও দেশপ্রেমের শিক্ষা দেয়।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।তিনি তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকান্ড থেকে দূরে থাকতে মাঠের লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের আহবান জানান।​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ কামারুজ্জামান।এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং ক্রীড়া অনুরাগী দর্শক উপস্থিত ছিলেন।

​"নতুন বাংলাদেশ" গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এই ক্রীড়া ৩ দিনব্যাপী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।জেলার বিভিন্ন কলেজ থেকে ১২টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিষয় : রংপুর লালমনিরহাট ফুটবল খেলাধুলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

লালমনিরহাটে "তারুণ্যের নতুন বাংলাদেশ" আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,​লালমনিরহাট। 

 ​লালমনিরহাটে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই মূলমন্ত্রকে ধারণ করে শুরু হয়েছে তারুণ্যের উৎসব উদযাপন ও আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং।আজ মঙ্গলবার সকালে ঐতিহাসিক হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে এই টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়।​

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস,লালমনিরহাটের যৌথ আয়োজনে আয়োজিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন "নতুন বাংলাদেশ গঠনে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ অপরিহার্য। খেলাধুলা কেবল বিনোদন নয়,এটি শৃঙ্খলা ও দেশপ্রেমের শিক্ষা দেয়।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।তিনি তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকান্ড থেকে দূরে থাকতে মাঠের লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের আহবান জানান।​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ কামারুজ্জামান।এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং ক্রীড়া অনুরাগী দর্শক উপস্থিত ছিলেন।

​"নতুন বাংলাদেশ" গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এই ক্রীড়া ৩ দিনব্যাপী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।জেলার বিভিন্ন কলেজ থেকে ১২টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

The Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত