মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
The Daily Nasa News
প্রকাশ : রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান

মুক্তার হোসেন গেলাপ, কিশোরগঞ্জ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএন পি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।আজ ২৮ শে ডিসেম্বর দুপুর ১২টায় ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের কাছে  মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন,সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মনির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল,যুগ্ম- সাধারণ সম্পাদক পলাশ রহমান, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন এক প্রতিক্রিয়ায় দেশবাসীর কাছে দোয়া এবং অ্যাভোকেট ফজহলুর রহমানের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন।অপর দিকে ইটনা উপজেলা বিএনপি মহিলা দলের সভাপতি মাছুমা আক্তার বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমাদের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বিপুল ভোটে জয়ী হবে।

বিষয় : রাজনীতি সারাদেশ কিশোরগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

মুক্তার হোসেন গেলাপ, কিশোরগঞ্জ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএন পি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।আজ ২৮ শে ডিসেম্বর দুপুর ১২টায় ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের কাছে  মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন,সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মনির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল,যুগ্ম- সাধারণ সম্পাদক পলাশ রহমান, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন এক প্রতিক্রিয়ায় দেশবাসীর কাছে দোয়া এবং অ্যাভোকেট ফজহলুর রহমানের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন।অপর দিকে ইটনা উপজেলা বিএনপি মহিলা দলের সভাপতি মাছুমা আক্তার বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমাদের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বিপুল ভোটে জয়ী হবে।

The Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত