বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
The Daily Nasa News
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

ফেসবুকে সেবার মান নিয়ে মন্তব্য করায় ছাত্রদল নেতাকে মারধর

দেড়হালিয়ায় পুলিশের তৎপরতা,মহানগরী পুলিশ আইনে যুবক গ্রেফতার

আইন-শৃঙ্খলা রক্ষায় হাজীরহাট পুলিশের অভিযান,ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

হাজীরহাটে পুলিশের কঠোর অভিযান: ইয়াবা উদ্ধার,ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ জন

চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রীর খিলাবাজারে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুর-সৈয়দপুর মহাসড়কের পাগলাপীর বাজারে যানজট নিরসনে - হাইওয়ে পুলিশ

রংপুরে মাদক বিরোধী পুলিশের অভিযান জোরদার,হেরোইনসহ যুবক গ্রেফতার

হাজীরহাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, ওয়ারেন্টভুক্ত আসামিও গ্রেফতার

রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমিতে ৪র্থ ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মনোয়ারুল ইসলাম,রংপুর।

রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমিতে ৪র্থ ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ (গ্রাজুয়েশন প্যারেড) অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার ১৫ ই ডিসেম্বর সকালে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) দেলোয়ারা বেগম।অনুষ্ঠানে প্রধান অতিথি ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন,সালাম গ্রহণ এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ক্যাডেটদের মধ্যে পদক বিতরণ করেন।

বাংলাদেশ মেরিন একাডেমির ৪র্থ ব্যাচের ক্যাডেটরা দুই বছর মেয়াদি একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে প্রি-সি (Pre-Sea) সনদ অর্জন করেন। এ বছর মোট ৬১ জন ক্যাডেট অফিসার সনদপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে নটিক্যাল শাখায় ২৮ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং শাখায় ৩৩ জন ক্যাডেট রয়েছেন।

বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের মধ্যে পদক প্রদান করেন। সকল বিষয়ে সর্বোচ্চ কৃতিত্ব অর্জনের জন্য কমান্ড্যান্ট স্বর্ণ পদক লাভ করেন সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন জিলহাজুর রহমান অর্ণব। নটিক্যাল বিভাগের ক্যাডেট ক্যাপ্টেন খন্দকার সাবিতুল ইসলাম এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাডেট ক্যাপ্টেন ওমর ফারুক সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য কমান্ড্যান্ট রৌপ্য পদক গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম। দেশের মোট বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সমুদ্রপথে পরিচালিত হয়। তিনি বলেন, প্রশিক্ষিত মেরিন ক্যাডেটরা জাতীয় ও আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজে পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের সুনাম অক্ষুণ্ন রাখছেন।

ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সমুদ্র খাতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। সততা,শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মেরিন একাডেমির ভূমিকা তুলে ধরে তিনি বলেন দক্ষ নাবিক ও মেরিন অফিসার তৈরিতে একাডেমির প্রশিক্ষকরা সমুদ্রবেষ্টিত ১৭৬টি দেশের প্রণীত আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণ করে প্রশিক্ষণ প্রদান করছেন।ফিলিপাইনের মতো দেশগুলোর ন্যায় সমুদ্র খাতে সাফল্য অর্জন ও সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে সরকার ও বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান ক্যাডেটদের যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করতে নতুন স্থাপিত চারটি মেরিন একাডেমির প্রতিটিতে অত্যাধুনিক সিম্যুলেটর স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রংপুর মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন মোঃ সাহেদ সাত্তার বলেন, দক্ষ মেরিন অফিসার ও ইঞ্জিনিয়ার তৈরিতে বাংলাদেশ মেরিন একাডেমিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অর্জিত জ্ঞান ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিকতার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি ক্যাডেটদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, ক্যাডেটদের অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমি প্রতিষ্ঠার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত চারটি ব্যাচে মোট ২৪১ জন নটিক্যাল ও মেরিন ইঞ্জিনিয়ারিং ক্যাডেট প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাঁরা বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন শিপিং কোম্পানি ও মেরিটাইম প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

বিষয় : রংপুর সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
The Daily Nasa News

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমিতে ৪র্থ ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ The Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত