বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী ২০২৬ ইং সালের ১২ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং একই দিনে জুলাই সনদ বাস্তবায়নের উপরে গণভোট অনুষ্ঠিত হবে।আজ বৃহস্পতিবার ১১ ই ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন ২২ শে জানুয়ারি ২০২৬ ইং থেকে ১০ ই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে।চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ ২১ শে জানুয়ারি।সিইসি বলেন মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২৯ শে ডিসেম্বর। যাচাই বাছাই ৩০ শে ডিসেম্বর থেকে ৪ ঠা জানুয়ারি।আপিল করা যাবে ১১ ই জানুয়ারি পর্যন্ত।আপিল নিস্পত্তি ১২-১৮ ই জানুয়ারি পর্যন্ত।প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২০ শে জানুয়ারি।
এর আগে ৯ ই ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে হতে পারে।ঐ দিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন